মেডিকেল কোটায় জালিয়াতি, হাতানো নথি দিয়ে ‘চড়া দামে’ ট্রেনের টিকিট বিক্রি, গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: মেডিকেল কোটার সুযোগকে কাজে লাগিয়ে দূরপাল্লার ট্রেনের টিকিট সংগ্রহ করে তা অতিরিক্ত দামে বিক্রির একটি চক্রের পর্দাফাঁস হয়েছে। এই প্রতারণার হদিশ পেয়ে শিয়ালদহ জিআরপি চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বিজয় অনিকেত, বৈভব সাউ, রীতেশ বিশ্বকর্মা ও বাপ্পা। তদন্তে উঠে এসেছে, সংগঠিত পরিকল্পনার মাধ্যমেই তারা মেডিকেল কোটার টিকিট জোগাড় করত। 

রেল পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রথমে এমন পরিবার বা যাত্রীদের খুঁজে বের করত, যাদের চিকিৎসার জরুরি প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হবে কিন্তু টিকিট মিলছে না। তাদের আশ্বাস দেওয়া হতো, খুব অল্প সময়ের মধ্যেই টিকিটের ব্যবস্থা করে দেওয়া হবে। এই অজুহাতে আধার কার্ড, চিকিৎসার কাগজপত্র ও রেফার নথি সংগ্রহ করে তারা গা ঢাকা দিত। পরে সেই নথি ব্যবহার করে, কখনও ভুয়ো কাগজপত্র তৈরি করে, আবার কখনও রেলের কিছু কর্মী-আধিকারিকের সঙ্গে যোগসাজশে মেডিকেল কোটার টিকিট কাটা হতো।

আরও পড়ুন: ঘর থেকে উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ, কী কারণে আত্মহত্যা?

প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হবে কিন্তু টিকিট মিলছে না। তাদের আশ্বাস দেওয়া হতো, খুব অল্প সময়ের মধ্যেই টিকিটের ব্যবস্থা করে দেওয়া হবে। এই অজুহাতে আধার কার্ড, চিকিৎসার কাগজপত্র ও রেফার নথি সংগ্রহ করে তারা গা ঢাকা দিত। পরে সেই নথি ব্যবহার করে, কখনও ভুয়ো কাগজপত্র তৈরি করে, আবার কখনও রেলের কিছু কর্মী-আধিকারিকের সঙ্গে যোগসাজশে মেডিকেল কোটার টিকিট কাটা হতো।

এই টিকিটগুলি পরে সাধারণ দামের তুলনায় দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা বেশি নিয়ে বিক্রি করা হতো। চলতি মাসের শুরুতে শিয়ালদহ রেলওয়ে স্টেশন-এর টিকিট কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চারজনকে আটক করে আরপিএফ। তল্লাশিতে তাদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত নথি ও টিকিট কাটার ফর্ম উদ্ধার হয়। জেরায় জানা যায়, এগুলি অন্য যাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা।

তদন্তে আরও জানা গেছে, এই চক্রের এজেন্টরা ফেয়ারলি প্লেস, সোদপুর ও বারাকপুর-সহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। তারা ট্রাভেল এজেন্সির আড়ালে টিকিট বিক্রি করত এবং ‘কনফার্ম রিজার্ভেশন’-এর লোভ দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোটা টাকা নিত। এই প্রতারণার সঙ্গে যুক্ত বাকি সদস্যদের খোঁজে তদন্ত চালাচ্ছে রেল পুলিশ, পাশাপাশি প্রতারণার অর্থ কোন কোন অ্যাকাউন্টে গেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট