‘SIR আতঙ্ক’, ভাতারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : SIR-র কাজ শেষ হতে বাকি আর মাত্র ৫দিন। তারপরেই শুরু হবে খসড়া তালিকা তৈরির কাজ। কিন্তু এসআইআর-র আতঙ্ক পিছু ছাড়ছে না। পূর্ব বর্ধমানের ভাতারের ভুমসর গ্রামে আতঙ্কের জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধা। এমনটাই দাবি পরিবারের। মৃতের নাম মুস্তরা খাতুন কাজি। ২০০২ সালের তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু তারপরেও আতঙ্ক কাটছিল না।

পুলিশ সূত্রে খবর, অবিবাহিত মুস্তরা খাতুন কাজি নিজের বাবার বাড়ির সদস্যদের সঙ্গেই থাকতেন। ২০০২ সালে তালিকায় নাম রয়েছে তাঁর। কিন্তু তারপরেও ভয়ে ভয়ে ছিলেন। দেশ ছেড়ে চলে যেতে হবে কিনা? আতঙ্ক থেকেই গায়ে আগুন দিয়েছেন বলে অভিযোগ পরিবারের। দাদার পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। তাঁর দাদা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনারাজ্যে কাজ করছেন। এসআইআর শুরু হওয়ার পর থেকে ভয়ে ভয়ে ছিলেন তিনি। বার বার তাঁকে বোঝানো হয়েছিল। ২০০২ সালের তালিকায় নাম থাকলে কোনও সমস্যা হবে না সেটা বলে বোঝানো হয়েছিল। কিন্তু কোনওভাবেই বুঝতে চাইছিলেন না ওই বৃদ্ধা। শুক্রবার এনুমরেশন ফর্মও জমা করেছেন। তারপরেই গায়ে আগুন দেন তিনি।

আরও পড়ুন- শনিবার দিনভর CEO দফতরে বৈঠক, SIR-র কাজ নিয়ে আলোচনা

পরিবারের সদস্যরা টের পেতেই ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে তাড়াতাড়ি ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এরপরেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর-র কাজ। এই এসআইআর শুরুর পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৩৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ৪ জন বিএলও-র মৃত্যু হয়েছে। কাজের চাপ নিতে না পেরে ২ জন আত্মঘাতী হয়েছেন। ২ জন অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর