অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে এগিয়ে আসছে প্রথম দফার ভোটের দিন। আর যতই সেই দিন এগোচ্ছে, ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধী সবকটি রাজনৈতিক দল। প্রচার ও জনসভাতে ফাঁক রাখছেন না কোনও দলের নেতারাই। আজ, সোমবার অক্ষয় তৃতীয়ার দিনও রাজ্যে একাধিক দলের নেতৃত্বের প্রচার রয়েছে। আজ, সোমবার বেলেঘাটা ও ভবানীপুরে মিছিল করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরেই পানিহাটিতে জনসভা করবেন মমতা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন জনসভা রয়েছে পুরুলিয়ার বলরামপুর, বাঁকুড়ার রানিবাঁধ ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়।

আরও পডুন: নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

এদিন রাজ্যে দলীয় প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি আজ, সোমবার দুটি রোড শো ও একটি জনসভা করবেন। এদিন সকাল ১১টায় মহিষাদল রাজবাড়ির মাঠে জনসভা করবেন নীতিন নবীন। তারপরে দুপুরে এগরা ও বিকেলে কেশিয়াড়িতে রোড শো রয়েছে তাঁর। রাজ্যে এদিন প্রচারে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাও। মুর্শিদাবাদের বহরমপুরে সকালে রোড শো করবেন তিনি। তারপরেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জনসভা রয়েছে দুপুরে ও বিকেলে বাঁকুড়ার ইন্দাসের রাধামাধবপুরে রোড শো রয়েছে নাড্ডার।

বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিন বীরভূমের নানুরে সকালে রোড শো করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপরে দুপুরে বীরভূমের সাঁইথিয়ায় জনসভা করার কথা রয়েছে রাজনাথের।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট