অভিষেকের প্রচেষ্টায় বাড়ি ফিরছেন ইরাকে আটকে থাকা বাংলার পরিযায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নামখানা : রোজগারের আশায় গিয়েছিলেন ইরাকে। কিন্তু সেখানে গিয়েই আটকে পড়েছিলেন বাংলার একাধিক পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরতে চাইলেও ফিরতে পারছিলেন না। এই পরিস্থিতিতে শ্রমিকদের পরিবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল তাঁদের ফিরিয়ে আনার। এরপরেই আসরে নেমেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে প্রশাসনের প্রচেষ্টাতে ইরাকে আটকে থাকা শ্রমিকরা ফিরছে নিজের বাড়িতে।

জানা গিয়েছে, প্রশাসনের সহযোগিতায় বাড়ি ফিরতে চলেছেন ইরাকে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। এরফলে কিছুটা হলেও স্বস্তির হাওয়া শ্রমিকদের পরিবারে‌। ইতিমধ্যে মফিজুল মণ্ডল নামখানায় ফিরেছেন। শনিবার বাড়ি ফিরবেন শেখ আমিনুদ্দিন, শেখ মোখলেসুর, সূর্য দেব ও সাধন বিশ্বাস। ধাপে ধাপে সকলকেই ফিরিয়ে আনা হবে। জানা গিয়েছে, খবর পয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন। ইরাকে আটকে থাকা সকলকেই ফেরানোর ব্যবস্থা হয়েছে। ভিসা সংক্রান্ত যে সমস্যা ছিল, তাও দূর করা হয়েছে। ওই পরিযায়ী শ্রমিকরা যাঁর সঙ্গে কাজে গিয়েছিলেন, তাকে নজরে রাখা হয়েছে। অভিযোগ, দেড় লক্ষ টাকার বিনিময়ে ওই শ্রমিকদের বাইরে কাজ করতে নিয়ে যাওয়া হয়েছিল।

অভিযোগ, শ্রমিকরা বাড়ি ফিরতে চাইলে তাদের মারধর করা হচ্ছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের আটকে রাখা হয়েছে। ঠিকমতো খেতে দেওয়া হচ্ছিল না। পরিযায়ী শ্রমিকরা ভিডিও বার্তার মাধ্যমে তাদের ফিরিয়ে নিয়ে যাবার আবেদন জানিয়েছিল। জানা যাচ্ছে উত্তর প্রদেশ অন্ধ্রপ্রদেশ বিহার তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের একাধিক পরিচয় ইসলামিক সেখানে আটকে রয়েছে। নানা রকম ভাবে মানুষকে চাপও দেওয়া হচ্ছে। বিষয়টি সামনে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এরফলেই খুশির হাওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে