বিয়েতে বাধা, অপ্রাপ্তবয়স্ক প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

একই গাছে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল নাবালক প্রেমিক-প্রেমিকা। নদিয়া জেলার করিমপুরে উদ্ধার হয় দুইজনের দেহ। বাড়ি তাদের তেহট্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুইজনই স্কুল পড়ুয়া। মাত্র কয়েকমাসের আলাপ। তা থেকেই প্রেমের সম্পর্ক। কিন্তু দুইজনই অপ্রাপ্তবয়স্ক। প্রেমিক দ্বাদশ শ্রেনীর পড়ুয়া আর প্রেমিকা নবম শ্রেনীর ছাত্রী। দুইজনের বাড়িতে তাদের প্রেমের সম্পর্কের কথা কানে ওঠে। তা থেকেই অশান্তির সূত্রপাত। দুই পরিবারই প্রেমের সম্পর্কে আপত্তি জানায়। তাতে দুইজনের জেদ আরও বেড়ে যায়। নিজেরাই ঠিক করে নেয় পালিয়ে বিয়ে করবে। কিন্তু মন্দিরের পুরোহিত সেই বিয়ে দিতে চায়নি নিজে জেল হেফাজতে যাওয়ার ভয়ে। আবার রেজিস্ট্রিও করা যায়নি যথাযথ বয়সের অভাবে। তার জেরেই শেষে চরম সিদ্ধান্ত। একই গাছে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সেই নাবালক প্রেমিক-প্রেমিকা(Minor Lovers)। বৃহস্পতিবার সকালে তাদের দেহ উদ্ধার হওয়ার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে নদিয়া(Nadia) জেলার তেহট্ট(Tehatta) থানা এলাকায়।

জানা গিয়েছে, তেহট্টের নাতনা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর পড়ুয়া সজল মণ্ডলের সঙ্গে কয়েকমাস আগেই আলাপ হয় দেবনাথপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিজয়া বিশ্বাসের। খুব দ্রুত তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই প্রেমের গাঢ়ত্ব এতই দানা বেঁধেছিল যে দুইজনে প্রাপ্তবয়স্ক না জেনেও বিয়ে করতে জেদ ধরে নেয়। কিন্তু এই প্রেমের সম্পর্কে প্রথম থেকেই আপত্তি ছিল দুই পরিবারের। তারওপর সজল ও বিজয়া বিয়ে করতে চাওয়ায় জেদ করায় দুই পরিবারই তাতে প্রবল আপত্তি তোলে। বাড়ির আপত্তিতে বিয়ে করা সম্ভব নয় বুঝে সজল ও বিজয়া বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার পরিকল্পনা নেয়। কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ভয়ে মন্দিরের পুরোহিত তাদের বিয়ে দিতে চায়নি। এরপরেই বুধবার দুইজনে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর সারারাত আর বাড়ি ফেরেনি কেউই। অনেক খুঁজেও হদিশ মেলেনি দুইজনের।

অবশেষে বৃহস্পতিবার সকালে নদিয়া জেলারই তেহট্ট মহকুমার করিমপুর(Karimpur) থানা এলাকার মহিষবাথানে একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় দু’জনের দেহ উদ্ধার হয়। একই গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় সজল ও বিজয়াকে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুইজনের দেহ ময়নাতদন্তের পরে এদিনই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার