মালদা, বাঁকুড়া, ডায়মন্ডহারবার সহ পাঁচ জেলার পুলিশ সুপার বদলি

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি রাজেশ যাদবকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার-৩ পদে বদলি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল। মঙ্গলবার মালদা, বাঁকুড়া, বারুইপুর সহ পাঁচ জেলার পুলিশ সুপারকে বদলি করা হল। সেই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি রাজেশ যাদবকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার-৩ পদে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা, চন্দননগর ও বিধাননগর পুলিশ কমিশনারেটেরও বেশ কয়েকজন আধিকারিককে বদলি করা হয়েছে।

নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে রানাঘাটের পুলিশ সুপার পদে পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় ডায়মন্ডহারবারের নতুন পুলিশ সুপার হচ্ছেন ধৃতিমান সরকার। তিনি বাঁকুড়ার পুলিশ সুপার পদে ছিলেন। তাঁর জায়গায় বাঁকুড়ার পুলিশ সুপার হয়ে যাচ্ছেন  বারুইপুরের পুলিশ সুপার বৈভব তিওয়ারি। বারুইপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন খড়গপুর রেল পুলিশের সুপার পুষ্পা। মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতিকে স্পেশাল সুপার, আইবি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় যাচ্ছেন সিআইডি’র স্পেশাল সুপার প্রদীপ কুমার যাদব। রানাঘাটের পুলিশ সুপার সায়ক দাসকে সিআইডির স্পেশাল সুপার পদে পাঠানো হয়েছে।

রদবদলের তালিকা অনুযায়ী, কলকাতা পুলিশের ডিসি ডিডি হচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) সূর্যপ্রতাপ যাদব। তাঁর জায়গায় বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) হচ্ছেন কলকাতা পুলিশের ডিসি ডিডি দেবস্মিতা দাস। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) প্রবীন প্রকাশকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হয়েছেন পূর্ব মেদিনীপুর এসপি অফিসের ওএসডি শ্রদ্ধা এন পাণ্ডে।

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র