মহিষাদলে ফতোয়া জারি বিজেপির চক্রান্ত, স্পষ্ট বার্তা দিলেন বিধায়ক

পঞ্চায়েত সদস্য ১২ জনের মধ্যে ১০ জনই বিজেপির, মাত্র ২ জন রয়েছে তৃণমূলের। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন, সমস্ত ঘটনাটি আসলে বিজেপির চক্রান্ত।

Share:

নিজস্ব প্রতিবেদক:  খাপ পঞ্চায়েত বসিয়ে পুলিশ প্রশাসনের সমান্তরাল আইনব্যবস্থা জারি করতে চেয়ে জারি হয়েছিল হুলিয়া। বাড়ি বাড়ি গিয়ে ১২ দফা নির্দেশিকার নোটিস পাঠিয়ে বলা হয়েছিল, সাধারণ  সভায় সকলকে উপস্থিত থাকতে হবে। তা না হলে দিতে হবে ২০ টাকা করে। বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত না করলে দিতে হবে ১০০ টাকা। বিচার করার জন্য দিতে হবে ৩০০ ও বাইরের বিষয়ে বিচারের জন্য ৫০০ টাকা করে দিতে হবে। আবার বলা হয়েছে, অপ্রকৃতিস্থ অবস্থায় সভায় এলে মন্দির তৈরির জন্য ১০০১ টাকা (Money) দেওয়ার জন্য।

সেইসঙ্গে নির্দেশ, সভা পরিচালনায় পরিচালকদের কোনো ভুল হলে তা আলোচনা করতে হবে সভাতেই, সেই আলোচনা অন্য জায়গায় করলে তা অপরাধ হিসেবে দেখা হবে। মাঙ্গলিক ও অশৌচ অনুষ্ঠানের আগে গ্রাম কমিটির সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু তাই নয় নির্দেশ ছিল, মুসলিম সম্প্রদায়কে জমি বিক্রি করা যাবে না। এমনকি বাড়ির অমতে ছেলে বা মেয়ে বিয়ে করলে গ্রাম কমিটিকে তা জানিয়ে দিতে হবে চাঁদা। সেই ঘটনার প্রেক্ষিতে কড়া নিন্দা জানিয়েছিল সমস্ত রাজনৈতিক মহল। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল, ক্ষমা করা হবে না অপরাধীদের। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই খাপ পঞ্চায়েত নির্দেশিকা ছিল মহিষাদলের চকদ্বারিবেড়্যা গ্রাম কমিটির। ঘটনায় সোমবার রাতেই পুলিশের (Police) জালে ধরা পড়ে গ্রাম কমিটির পাঁচ সদস্য। ধৃতদের নাম সুভাষ ঘড়ুই, শংকর ঘড়ুই, প্রণব দাস, বাপি সাউ ও তারক দাসকে। ধৃতদের মঙ্গলবার তোলা হয় হলদিয়া আদালতে। এদিন এলাকায় আসেন বিধায়ক (MLA) ও পঞ্চায়েত সমিতির সভাপতি। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন, সমস্ত ঘটনাটি আসলে বিজেপির চক্রান্ত। তিনি এও বলেন, পঞ্চায়েত সদস্য ১২ জনের মধ্যে ১০ জনই বিজেপির, মাত্র ২ জন রয়েছে তৃণমূলের। রাজ্য প্রশাসনের ওপর থেকে আস্থা সরানোর উদ্দেশ্য নিয়েই বিজেপি এই নোংরা চক্রান্ত করেছে বলে দাবি করেন বিধায়ক। বলেন, রাজ্য প্রশাসনকে কালিমালিপ্ত করতেই এই চক্রান্ত করেছে বিজেপি। দোষীদের আইনের পথেই শাস্তি হবে।  

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের