চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশু বিভাগে ভয়াবহ মোবাইল বিস্ফোরণ, সিউড়ি সদর হাসপাতালে অল্পের জন্য রক্ষা পেলেন মা ও শিশুরা

নিজস্ব প্রতিনিধি: সিউড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে মঙ্গলবার এক অস্বাভাবিক ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের একটি বেডে রাখা মোবাইল ফোন হঠাৎ বিস্ফোরিত হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। আচমকা বিকট শব্দের সঙ্গে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ওয়ার্ডে ভর্তি শিশুদের পরিজনেরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। কেউ কেউ প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের দ্রুত তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, শিশু বিভাগের একটি বেডে বালিশের পাশেই মোবাইলটি রাখা ছিল। হঠাৎ করেই সেটি ফেটে আগুন ধরে যায়। সেই সময় ওয়ার্ডে শিশুদের ইনজেকশন দেওয়ার কাজ চলছিল। বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার কারণে ওয়ার্ডের প্রধান দরজা বন্ধ থাকায় কয়েকজন পরিজন সাময়িকভাবে ভেতরেই আটকে পড়েন, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

আরও পড়ুন: মাধ্যমিকের প্রশ্ন ধরে উত্তর বলে দিলেন তৃণমূলের দাপুটে নেতা, কী ব্যবস্থা নিল পর্ষদ?

ঘটনার প্রত্যক্ষদর্শী আর্জিনা বিবি জানান, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে কী হতে পারত, তা ভেবেই এখনও তিনি আতঙ্কিত। তাঁর কথায়, ওয়ার্ডে তখন অক্সিজেন সাপোর্ট চালু ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় বিপদ ঘটতে পারত। তিনি আরও জানান, মোবাইলটি বিস্ফোরণের সময় চার্জে না থাকলেও সকালে সেটি চার্জ দেওয়া হয়েছিল বলে মালিকপক্ষ স্বীকার করেছেন।

আর এক প্রত্যক্ষদর্শী প্রতিমা বাউরি বলেন, হঠাৎ সবাইকে দৌড়াতে দেখে তিনিও আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন। কীভাবে কী ঘটল, কিছুই বুঝে ওঠার সুযোগ পাননি, শুধু শুনেছিলেন মোবাইল বিস্ফোরণের কথা। খবর পেয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা দ্রুত শিশু বিভাগে পৌঁছে জ্বলন্ত মোবাইলটি বাইরে নিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

Published by:

Share Link:

More Releted News:

বাঙালি ওসিদে’র আজীবন চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

‘মাছটা খেয়ে দেখবেন নাকি?’, মোদিকে তোপ মমতার

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ