মাধ্যমিকের প্রশ্ন ধরে উত্তর বলে দিলেন তৃণমূলের দাপুটে নেতা, কী ব্যবস্থা নিল পর্ষদ?

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদহে পরীক্ষাকে ঘিরে এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের এক ব্লক স্তরের সাধারণ সম্পাদক যিনি পেশায় শিক্ষক। তাঁর বিরুদ্ধেই পরীক্ষার্থীদের নকল করতে সাহায্য করার গুরুতর অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে মধ্যশিক্ষা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। অভিযুক্ত শিক্ষকের নাম সানোয়ার আলি পারভেজ। তিনি ওই স্কুলের সহকারী শিক্ষক এবং একই সঙ্গে মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক।

পর্ষদ সূত্রে খবর, গত ৬ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন গার্ডের দায়িত্বে থাকলেও তিনি নিজের নির্ধারিত কক্ষে না থেকে পাশের একটি ঘরে চলে যান। অভিযোগ, সেখানে গিয়ে তিনি টেবিলের উপর রাখা একটি লুজ শিট তুলে নেন এবং প্রশ্নপত্র দেখে তাতে উত্তর লিখতে শুরু করেন। যেহেতু সেটি তাঁর নিজের বিষয়ের পরীক্ষা ছিল, তাই খুব অল্প সময়ের মধ্যেই উত্তর লেখা হয়ে যায়। এরপর সেই কাগজ দেখিয়ে পরীক্ষার্থীদের প্রশ্ন ধরে ধরে উত্তর বলে দিতে থাকেন। এভাবেই পুরো পরীক্ষাজুড়ে নকল করাতে সাহায্য করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: গড়িয়াহাটগামী অটো থামিয়েই চক্ষু চড়কগাছ পুলিশের, তল্লাশি চালাতেই মিলল চাঞ্চল্যকর হদিস

ঘটনাটি স্কুলেরই এক ব্যক্তি মোবাইলে ছবি ও ভিডিও করে রাখেন। সেই তথ্য মধ্যশিক্ষা পর্ষদের হাতে পৌঁছনোর পরই কড়া পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার পাশাপশি একই ধরনের অভিযোগে আরও ৮ জন শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। পর্ষদের নির্দেশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সাসপেনশনই থাকবেন।

এই ঘটনায় রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসকদলের নেতা হওয়ার জোরে অভিযুক্ত শিক্ষক আইন ও নিয়মকে তোয়াক্কা করেননি। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস জানান, তদন্ত প্রক্রিয়া চলছে, তাই তিনি এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চান না। পুরো ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শাসকদলের নেতা হওয়ার জোরে অভিযুক্ত শিক্ষক আইন ও নিয়মকে তোয়াক্কা করেননি। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক অতীন্দ্রনাথ দাস জানান, তদন্ত প্রক্রিয়া চলছে, তাই তিনি এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চান।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের