Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্কে ছিল প্রায় দেড় লক্ষ টাকা- আছে ১৮০০, গুরুতর অভিযোগ একাধিক

অভিযোগ ওই কেন্দ্র থেকে খোয়া গিয়েছে প্রায় ২- ৩ কোটি টাকা। সম্প্রতি বারবার উঠেছিল টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু কষ্ট করে টাকা জমিয়েছিলেন জ্যোৎস্না সিংহ। শেষ সম্বলের জন্য তিলতিল করে জমিয়েছিলেন প্রায় দেড় লক্ষ টাকা। ভরসা করে টাকা রেখেছিলেন তমলুকের স্টেস্ট ব্যাঙ্কের ব্যাঙ্কমিত্র শাখায়। সম্প্রতি ব্যাঙ্কে গিয়ে তিনি দেখেন পড়ে আছে মাত্র ১৮০০ টাকা। অথচ তিনি টাকা তোলেননি। তবু উধাও বিপুল টাকা। এমনই অভিযোগ ওই শাখার একাধিক গ্রাহকের। অভিযোগ ওই শাখার দায়িত্বে থাকা মাধব মাইতির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

তমলুক থানার রামতারক এলাকার ঘটনা। ব্যাঙ্কের ওই শাখায় প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা জমিয়েছিলেন জ্যোৎস্না সিংহ। অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখেন, পড়ে আছে মাত্র ১৮০০ টকা। তিনি বলেন, ঘরে ভাল ছাদ নেই। ছোট ছেলের জন্য ওই টাকা জমিয়েছিলেন তিনি। ব্যাঙ্কে কত টাকা আছে তার জন্য পাসবই আপডেট করাতে গিয়ে দেখেন মাত্র ১৮০০ টাকা পড়ে আছে। বাকি টাকা উধাও। এই খবর পেয়ে ওই শাযায় অন্যান্য গ্রাহকরাও যান। দেখতে পান। বেশিরভাগ গ্রাহকের অ্যাকাউন্টেই একই অবস্থা।

আবার এক গ্রাহক জানিয়েছিলেন প্রায় ২১ হাজার টাকা। অ্যাকাউন্ট চেক করে দেখতে পান তাঁর অ্যাকাউন্টে পড়ে আছে প্রায় দেড় হাজার টাকা। এরপরেই অভিযোগ ওঠে ব্যাঙ্কের শাখার দায়িত্বে থাকা মাধব মাইতির বিরুদ্ধে। ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। খবর যায় স্থানীয় থানায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন তমলুক থানার পুলিশ (Police)। আসেন এসবিআই- এর তমলুক শাখার ম্যানেজার, বিডিও (BDO)। অভিযোগ ওই কেন্দ্র থেকে খোয়া গিয়েছে প্রায় ২- ৩ কোটি টাকা।

প্রসঙ্গত, ২০১৫ সালে স্টেট ব্যাঙ্কের (SBI) কাঁকটিয়া শাখা থেকে রামতারক হাট এলাকার বল্লুক অঞ্চল অফিসের কাছে এই গ্রামীণ শাখার উদ্বোধন হয়েছিল। সম্প্রতি বারবার উঠেছিল টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত