Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার সেট পরীক্ষা, ৫০ শতাংশের বেশি প্রশ্ন হবে বাংলায়

রবিবার সেট পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার রাজ্যজুড়ে হবে সেট (SET) পরীক্ষা (Examination)। এবারের সেট পরীক্ষায় বাংলা মাধ্যমে প্রশ্নপত্রের সংখ্যা বাড়ানো হয়েছে কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে। এ বারের সেট পরীক্ষার ১৬ থেকে ১৭ টি বিষয়ের প্রশ্নপত্র কলেজ সার্ভিস কমিশন বাংলায় করছে বলে খবর। মূলত হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্সের প্রশ্নপত্রগুলি বাংলায় করা হচ্ছে এবার। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলায় প্রশ্নপত্র হলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত মানুষজন।

প্রসঙ্গত গতবার থেকেই সেট পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজির পাসাপাশি বাংলায় করার চেষ্টা করছিল কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশন মোট ৩৩টি বিষয় সেট পরীক্ষা নেয়। তার মধ্যে ১৬ থেকে ১৭টি বিষয়ের প্রশ্নপত্র বাংলায় হতে চলেছে এবারে। কমিশন সূত্রে খবর রবিবার সেট পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী। রাজ্যজুড়ে মোট ১০৮ টি কেন্দ্রে সেট পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে ১৬টি বিশ্ববিদ্যালয় ও ৯২টি কলেজ রয়েছে। ইতিমধ্যে জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করেছে উচ্চ শিক্ষা দফতর। তাঁদেরকে পরীক্ষা নিয়ে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কমিশনের দুজন করে অবজারভার থাকবে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত তাঁরা উপস্থিত থাকবেন।

কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission) সূত্রে খবর, ৮ জানুয়ারি দুটি সেশনে সেট পরীক্ষা হতে চলেছে। প্রথম সেশনের পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে। চলবে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত। আর দ্বিতীয় সেশনের পরীক্ষা শুরু হবে বেলা ১২ টা থেকে। চলবে দুপুর ২ টো পর্যন্ত। পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে কলেজ সার্ভিস কমিশনের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের প্রতি বলা হয়েছে—-

১) অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। 

২) পরীক্ষা শুরুর পর কোনও প্রার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা ৩০ মিনিট আগে কেন্দ্র খুলে দেওয়া হবে।

৩) প্রার্থীদের সরকারের দেওয়া সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। 

৪) প্রশ্নপত্রের বুকলেট, ওএমআর শিট এবং অন্যত্র রোল নম্বর দেওয়ার জন্য যে নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে প্রার্থীদের রোল নম্বর দিতে হবে।

৫) কোনও প্রার্থী পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে ঢুকতে পারবেন না। 

৬) পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রার্থীদের আসল ওএমআর শিট জমা দিতে হবে। টেস্ট বুকলেট এবং ওএমআর শিটের ডুপ্লিকেট কপি নিজের কাছে রাখতে পারবেন প্রার্থীরা।

৭) করোনা সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছে সরকারের তরফে, তা মেনে চলতে হবে।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের