উপনির্বাচনের আগেই ধাক্কা, খড়দহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বহু কর্মীর

ভোটের মাত্র কয়েকদিন বাকি, এরমধ্যেই বড় ধাক্কা খেল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে পঞ্চাশ জনেরও বেশি কর্মী, সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার আসনে উপনির্বাচন। এরমধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের খরদহ বিধানসভা আসন। ভোটের মাত্র কয়েকদিন বাকি, এরমধ্যেই বড় ধাক্কা খেল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে পঞ্চাশ জনেরও বেশি কর্মী, সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। খড়দহ থেকে এবার ভোটে লড়ছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর হাত ধরেই এদিন তৃণমূলের পতাকা তুলে নিলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার শোভনদেববাবু খড়দহ বিধানসভার অন্তর্গত পানিহাটি পুরসভায় প্রচার করছিলেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পাশাপাশি তিনি কয়েকটি পথসভাও করলেন এদিন। সেখানেই বিজেপি কর্মী-সমর্থকরা যোগ দিলেন তৃণমূলে। শোভনদেব চট্টোপাধ্য়ায় নিজেই দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলে যোগ দেওয়া বিজেপি কর্মীদের। পরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যা উন্নয়ন হয়েছে, তার কানাকড়িও করেননি প্রধানমন্ত্রী। যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটিও তিনি করেছেন বলে বলতে পারবেন না। এই কারণে আবেগের বশে যারা বিজেপিতে গিয়েছিল, তারা সবাই ফেরত আসছেন।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে খড়দহ আসনে ভোটে জেতেন তৃণমূলের কাজল সিনহা। কিন্তু ফল প্রকাশের আগেই তাঁর মৃত্যু হয়েছিল করোনা সংক্রমণের জেরে। ফলে এই আসনে উপনির্বাচন হচ্ছে। শোভনদেববাবু ভবানীপুর আসনে জয়ী হয়েও দলনেত্রীকে আসনটি ছেড়ে দিয়েছিলেন। তাঁকেই খড়দহ আসনে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী তৃণমূল প্রার্থী। জানালেন, পানিহাটি পুরসভার এই ওয়ার্ডগুলিতে বড় ব্যবধানে জিতেছিলেন কাজল সিনহা। আমিও এখানে জোরদার প্রচার করছি। আর এই বিজেপি কর্মী-সমর্থকদের যোগদান তৃণমূলের শক্তি আরও বাড়িয়ে দিল।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির