হাইকোর্টের নির্দেশে ১২ বছর পর লাভপুরে ফিরলেন শতাধিক ঘরছাড়া

লাভপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শতাধিক মানুষকে গ্রামে ফেরাতে সাহায্য করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশে ১২ বছর পর ঘরে ফিরলেন বীরভূমের লাভপুরের শতাধিক ঘরছাড়া। মঙ্গলবার কড়া পুলিশি ঘেরাটোপের মাঝে গ্রামে ফেরেন শতাধিক মানুষ। লাভপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শতাধিক মানুষকে গ্রামে ফেরাতে সাহায্য করেন।

২০১০ সাল। গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের লাভপুরের নবগ্রাম এলাকা। সেই অশান্তির ঘটনায় তিনজনকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পর মামলা দায়ের হয় একাধিক ব্যক্তির নামে। সেই সময় লাভপুরের নেতা মণিরুল ইসলামের এলাকায় বেশ প্রভাব ছিল। অভিযোগ, মণিরুলের ভয়েই ঘর ছেড়ে পালিয়ে যান প্রায় ১০০ জন গ্রামবাসী। এলাকা ছেড়ে পালিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন তাঁরা। বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। অবশেষে আদালত নির্দেশ দেয়, আগামী ১৬ মে এর মধ্যে ঘরছাড়াদের গ্রামে ফেরাতে হবে। পুরুষ মহিলা মিলে প্রায় ১০০ জনের বেশি মানুষকে এদিন গ্রামে ফেরায় পুলিশ।

দীর্ঘ ১২ বছর পর নিজের ভিটেতে ফিরে কেমন লাগছে, এই প্রশ্নের জবাবে এক ব্যক্তি জানান,আমাদের ঘরের লোক খুন। আমরাই গ্রামছাড়া। আজ ফিরলাম। খুব খুশি। আদালতের নির্দেশে পুলিশের ভরসাতেই ঘরে ফিরলাম।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট