আবাসের টাকা পেয়েও বাড়ি করেননি, ৩১৮জনের নামে ১৭টি FIR

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তছরুপের অভিযোগে নদিয়া জেলাজুড়ে ১টি FIR-এ ৩১৮ জনের নামে অভিযোগ। বাদ যাচ্ছেন না সরকারি কর্মীরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার(PMGAY) মাধ্যমে তাঁরা টাকা পেয়েছিলেন বাড়ি করার জন্য। কিন্তু বাড়ি করেননি। উল্টে সেই টাকা দিয়ে খেয়েদেয়ে মোচ্ছব করে, টিভি-ফ্রিজ-বাইক কিনে উড়িয়ে দিয়েছেন। এহেন ৩১৮টি পরিবারকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে FIR করল নদিয়া(Nadia) জেলা প্রশাসন। যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে(Bank Account) ওই প্রকল্পের টাকা ঢুকেছিল তাঁদের নামেই FIR করা হয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে তাঁদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের টাকা ফেরত না দিলে তাঁদের গ্রেফতার করা হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা এইভাবে নয়ছয় হতে দেখেও কেন ব্লক অফিসের কর্মীরা এই বিষয়ে পদক্ষেপ করেনি তাও খতিয়ে দেখছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। যদি তাঁরা দেখেন ওই কর্মীরা সরকারি প্রকল্পের টাকার ভাগ পেয়েছেন বা উপভোক্তাদের মদত দিয়েছেন এইভাবে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করার জন্য তাহলে তাঁদের বিরুদ্ধেও FIR করা হবে। সেক্ষেত্রে তাঁদের চাকরি তো যাবেই, সেই সঙ্গে গ্রেফতারও হতে হবে।

আরও পড়ুন Mobile Tower প্রতারণায় ১৫ লক্ষ টাকা খোয়ালেন সেনা জওয়ানের স্ত্রী

জানা গিয়েছে, আবাস যোজনায় টাকা পেয়েও বাড়ি করেননি এমন ৩১৮জনের নদিয়ায় জেলাজুড়ে মোট ১৭টি FIR করা হয়েছে। জেলার মধ্যে হাঁসখালি ব্লকে এরকম ১৪ জনের নামে, হরিণঘাটায় ১০জনের নামে, কালীগঞ্জে ৬৫জনের নামে FIR করা হয়েছে। এছাড়া করিমপুর-১ ব্লকে ২০জনের নামে, করিমপুর-২ ব্লকে ১৩ জনের নামে, কৃষ্ণগঞ্জ ব্লকে ১৭জ্নের নামে, কৃষ্ণনগর-১ ব্লকে ১জনের নামে, কৃষ্ণনগর-২ ব্লকে ২৭জনের নামে,  শান্তিপুর ব্লকে ৩৮জনের নামে, তেহট্ট-১ ব্লকে ৩৮জনের নামে, তেহট্ট-২ ব্লকে ৭৫জনের নামে FIR করা হয়েছে। এই ৩১৮জনের মধ্যে ইতিমধ্যেই ৩জন গ্রেফতার হয়েছে। আগামি দিনে এই গ্রেফতারির সংখ্যা বাড়বে বলেই এদিন জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই অনিয়মে ইন্ধন জোগানোর জন্য বেশ কিছু ব্লকস্তরের কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।‌ শান্তিপুর, কৃষ্ণনগর-১ ও ২, তেহট্ট-১ ও ২ ব্লক মিলিয়ে মোট ৭জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আবার ২জন কর্মী ইতিমধ্যে জেলে গিয়েছেন। জেলা প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন, আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি যাঁরা, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। তারপর ব্লক অফিসে ডাকা হচ্ছে। বাড়ি তৈরি না করলে প্রথম কিস্তির টাকা ফেরত দিতে বলা হচ্ছে। টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই