বোঝো কাণ্ড! তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচার সঙ্গীর স্ত্রী’র নাম SSC-র দাগি তালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ঢাকি সহ বিসর্জনের হুংকার স্তিমিত।এবার দাগি তালিকায় প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(MP Avijit Gangopadhay) প্রচার সঙ্গীর স্ত্রীর নাম।২৬ হাজার চাকরি বাতিলের রূপকার তিনি।ঢাকি সহ বিসর্জনের কথাও তিনিই বলেছিলেন।সেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমান তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচার সঙ্গীর স্ত্রীই নাকি বেরোলেন দাগি হিসেবে।অর্থের বিনিময়ে বা প্রভাব খাটিয়ে তিনি চাকরি বাগিয়েছিলেন,অন্তত প্রকাশ্য লিস্ট সেই কথায় বলছে। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোটপ্রচার সঙ্গী দীপক দেবশর্মার(Deepak Debsharma) স্ত্রী শ্রাবন্তী ব্যানার্জীর(Srabanti Banerjee) নাম জ্বলজ্বল করছে সেই লিস্টের ১৪০৮ নং- এ।

তৃণমূলের তরফে দীপকের সাথে অভিজিত গঙ্গোপাধ্যায়ের একাধিক ছবি ভাইরাল করা হয়েছে সমাজমধ্যমে ।শ্রাবন্তী ব্যানার্জি পটাশপুর নেকুরসিনি বিবেকানন্দ বিদ্যাভবনে কর্মরত ছিলেন। যদিও এই নিয়ে দীপক দেবশর্মার সাফাই -“আমার স্ত্রী নিজের যোগ্যতাই চাকরি পেয়েছেন। সমস্ত নিয়মকানুন মেনেই তিনি চাকরি পেয়েছেন। তবে এটি বিচারাধীন বিষয়। আমি আগে তৃণমূল কংগ্রেস করতাম। বিজেপিতে যোগদান করেছিলাম ।তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই।আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

তৃনমূলের দাবী-“অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিজের ইলেকশন এজেন্টের স্ত্রী’র নাম রয়েছে ওই তালিকায়। সেই জায়গায় আমাদের স্বাভাবিক প্রশ্ন বিজেপির মুখ ও মুখোশ আলাদা হয়ে গিয়েছে। যারা মুখে বড় বড় কথা বলছেন তাদেরই লোকের নাম এই তালিকায় রয়েছে।”যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি।তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সহ সভাপতি দেবব্রত পট্টোনায়ক বলেন, -“উনি আগে তৃণমূল করতেন তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। পরবর্তী সময় লোকসভা ভোটের আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন। এখন ওনার দলের সাথে কোন সম্পর্ক নেই। দলের কোন পদেও উনি নেই। দলের এ নিয়ে কোন দায় দায়িত্ব নেই।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ