‘‌রামমোহন রায়-বিদ্যাসাগর বেঁচে থাকলে তাঁদেরও নোটিশ পাঠাত’‌, কমিশনকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। যা এখন সবচেয়ে বড় খবর। আর এই খবর শোনার পর বারাসতের সভা থেকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সবভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণমূলের অধিকাংশ দাবিকেই আজ মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে যেন নতুন করে অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। আর তারপরই বারাসতের কাছারি বাজার এলাকার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব, তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আগে মানুষ সরকার নির্বাচন করত। এখন সরকার ভোটার চিহ্নিত করছে। কে ভোট দেবে এই পাড়া থেকে তা নরেন্দ্র মোদি দিল্লি থেকে বলে দিচ্ছেন। বলছে এরা ভোট দেবে আর বাকিদের বাংলাদেশে পাঠিয়ে দাও। দু’গালে কষিয়ে থাপ্পর মেরেছে সর্বোচ্চ আদালত।’‌

অন্যদিকে এই বিষয়টি নিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করতে বলেছিলেন। তখন তা প্রকাশ করতে অস্বীকার করেন মুখ্য নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের। এখন আদালতের গুঁতোয় সেই তালিকায় প্রকাশ করতে হবে। এই নিয়ে অভিষেক গর্জে উঠে বললেন, ‘‌কার ক্ষমতা বেশি মোদিজি? ১০ কোটি মানুষের নাকি আপনাদের গায়ের জোরের? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব। তৈরি থাকো। অমর্ত্য সেন নরেন্দ্র মোদির চোখে ঘুষপেটিয়া। অমিত শাহের চোখে অভিনেতা–সাংসদ দেব ঘুষপেটিয়া। আজ রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকলে তাঁদেরও হিয়ারিং নোটিস পাঠাত।’‌

এছাড়া সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর বিজেপি নেতারা বেশ চাপে পড়ে গিয়েছেন। তাঁরা এখন সব নির্বাচন কমিশনের দিকে ঠেলে দিচ্ছেন। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌২০২৬ সালের ভোটে তৃণমূল ২৫০’‌র বেশি আসনে জিতবে। আর বিজেপিকে ৫০ এর নীচে নামাবই নামাব। যাঁরা আমাদের টাইট করতে চেয়েছিল, বাংলার মানুষই তাঁদের টাইট করে দেবে এবারের ভোটে। বিজেপির এসআইআরের খেলা শেষ। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল। আমাদের ওই সহ–নাগরিকদেরও সমান অধিকার ছিল এই মাটিতে। বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নরেন্দ্র মোদি, অমিত শাহরা নামই লিখতে পারতেন না। সেই বাংলার মানুষকে বাংলাদেশি বলে পুশব্যাক করে দিয়েছে।’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?