পরিবেশ বাঁচাতে গাছ বাঁচানো উচিত : অর্জুন সিং

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: আজ বিশ্ব পরিবেশ দিবস। উষ্ণায়নের দিনে সকলের উচিত পরিবেশকে রক্ষা করা। আর এই পরিবেশকে বাঁচাতে সকলের বেশি বেশি করে গাছ লাগানো দরকার। তবেই প্রকৃতির ভারসাম্য ঠিক থাকবে। সোমবার বিশ্ব পরিবেশ দিবসে নতুন গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh)।

এদিন কাঁকিনাড়ার ৩ নম্বর ঘাটের কাছে নবদীপ সংঘের বিশ্ব পরিবেশ দিবস পালনে যোগ দিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, পরিবেশ বাঁচাতে সবুজ বাঁচানো উচিত। পরিবেশের ভারসাম্য সুরক্ষায় আজকের বিশেষ দিনে সকলকেই গাছ লাগানো উচিত। সাংসদের দাবি, কিছু অসাধু শক্তি গাছ কেটে বেঁচে দিচ্ছে। এঁদেরকে গাছ কাটা থেকে রোখা দরকার। গাছ লাগালেই আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখা যাবে।আজ বিশ্ব পরিবেশ দিবসে(World Enviorment Day) যখন গাছ রোপন নিয়ে এবং সচেতনতা শিবির নিয়ে ব্যস্ত তখন অন্যদিকে এই গাছকে বাঁচানোর জন্য একটি ছোট্ট মেয়ে গাছে জল দিয়ে গাছকে বাঁচানোর চেষ্টা করছে।

গাছে জল দেওয়ার বিষয়টি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে মালদা জেলার নরহাটটা অঞ্চলের সাতঘরিয়া(Satgharia) গ্রামে। এই ছোট্ট মেয়েটির নাম ইসরাত জাহান । চতুর্থ শ্রেণীর ছাত্রী। এই ইসরাত জাহান জানায় যে ,আমরা গাছ লাগাই এবং কিন্তু সেই গাছ যত্নের অভাবে মারা যায়। তাই গাছকে বাঁচানোর জন্য তার পরিষেবার প্রয়োজন। তাই এই জল দেওয়ার মাধ্যম দিয়ে আমি জানাতে চাই যে শুধু বৃক্ষরোপণ নয় গাছকে বাঁচাতে হলে তার জন্য প্রতিনিয়ত পরিচর্যার দরকার। তাই বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর সাথে সাথে পরিচর্যা নেওয়ার জন্য অনুরোধ করছি ।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন