ভোট প্রচারে যোগ দিয়ে সাংসদ ইউসুফ পাঠান ঝড় তুললেন মাদারিহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি ,আলিপুরদুয়ার: আগামী ১৩ই নভেম্বর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শেষ লগ্নে প্রচারে ঝড় তুললো তৃণমূল কংগ্রেস। রবিবাসরীয় প্রচারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পোর সমর্থনে প্রচার করলেন ভারতীয় ক্রিকেট দলের একসময়ের সদস্য তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান(Yusyf Pathan)। এদিন প্রথমে বিন্নাগুড়ি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এরপর সেখান থেকে চলে আসেন গয়েরকাটায়(Gayerkatai)। সেখানে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় উত্তরীয় দিয়ে সাংসদকে বরণ করে নেন। এরপর গয়েরকাটায় কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন তিনি। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,”মাদারিহাট বিধানসভা ক্ষেত্রের মানুষ খুবই ভালো।এই এলাকায় জয়প্রকাশ টোপ্পো ভালো কাজ করছেন।মানুষের মধ্যে থেকে কাজ করেন সবসময়।সেকারনে এই এলাকার মানুষ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে এটা আমার দৃঢ় বিশ্বাস।”

এদিকে এদিন ইউসুফ পাঠানকে দেখতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি ক্রিকেট প্রেমীদের ভিড় উপচে পড়ে। রবিবার ইউসুফ পাঠান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব(Mayor Goutam Deb), তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেলের রাজ্য সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারেফ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অনেকে।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা