পারিবারিক অশান্তির জেরে আত্মীয়ের হাতে খুন দু’জন, আহত দুই!

পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল দু'জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দু'জন

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দু’জন। বৃহস্পতিবার সকালেই হুগলির সিঙ্গুরে নান্দাবাজার এলাকায় কাঠ চেরাই কলের মালিক দীনেশ প্যাটেলদের বাড়িতে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, নান্দাবাজার এলাকায়, কাঠ চেরাই কলের সঙ্গেই মালিক দীনেশ প্যাটেলদের বাড়ি। সেখানেই পারিবারিক অশান্তির জেরে আত্মীয় যোগেশ ধাওয়ানীর সঙ্গে কথা কাটাকাটি হয়। তারপরেই প্যাটেলের পরিবারের চারজনের উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ চালায় যোগেশ। সেই ঘটনায় প্যাটেল পরিবারের চারজনই গুরুতর আহত হন।

দীনেশ প্যাটেল, তাঁর স্ত্রী অনুসূয়া প্যাটেল, বাবা মাভজি প্যাটেল এবং দীনেশের ছেলে ভাবিক প্যাটেলকে এলোপাথাড়ি কোপ চালাতে থাকে যোগেশ। এই ঘটনায় আহতদের নিয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীনেশ এবং‌ অনসূয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক, তাই দ্রুত এসএসকেএমে ভর্তি করা হয়েছে প্যাটেল পরিবারের বাকি দুই সদস্যকে। যদিও চারজনকে কোপ মেরে বেপাত্তা যোগেশ ধাওয়ানী। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শিবপ্রসাদ পাত্র জানিয়েছেন, ‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে সম্পত্তি এবং টাকা পয়সা নিয়ে গণ্ডগোলেই এই ঘটনা ঘটেছে। অল্প উত্তেজনায় তা ঘটেছে বলে মনে হচ্ছে। অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে।’

এর আগে হুগলির ধনেখালিতে বাবা-মা ও বোনকে খুন করে অভিযুক্ত হন এক যুবক। সেই যুবক পরিবারের তিন সদস্যকে খুন করে নিজের হাতের শিরা কাটতে যায়। পুলিশের তরফে জানানো হয় মানসিক রোগী সে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা