ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বহরমপুরে নিমতিতা-কাটোয়া লোকালের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পুলকার। দুর্ঘটনায় চার পড়ুয়া সহ এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও পাঁচ শিশু। এই দুর্ঘটনার জন্য স্থানীয়রা গেটম্যানকে দায়ী বলে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ইতিমধ্যেই গেটম্যান অনুপ কর্মকার (৩৭)-কে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে রেলগেট সময়মতো না নামানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে রেল। ধৃত অনুপ কর্মকারের বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গয়েশপুর গ্রামে। দুর্ঘটনার খবর পৌঁছতেই তাঁর বাড়িতে নেমে আসে উদ্বেগের ছায়া। অনুপের স্ত্রী জানান, প্রায় ছয় বছর ধরে তাঁর স্বামী রেলের গেটম্যান হিসেবে কর্মরত। নিয়মিতই কর্মস্থল থেকে বাড়িতে যাতায়াত করেন। গতকাল, শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ পরিবারের কাছে দুর্ঘটনার খবর পৌঁছয়। ঘটনার বিস্তারিত কিছু জানা না থাকলেও সকালে স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ফোন সুইচ অফ থাকায় উদ্বেগ আরও বাড়ে। পরে জানতে পারেন, স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পডুন: কোথায় গেল ১৬৪ কোটি টাকা? হদিশ না পেয়ে এবার ব্যাঙ্কে চিঠি দিল ইডি

অনুপের বাবা গৌরাঙ্গ কর্মকার জানিয়েছেন, তিনি বাড়ি ঢোকার সময়ে আশপাশের এলাকার মানুষজনকে বলতে শোনেন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি শুনেই কেমন যেন খটকা লেগেছিল বলে জানিয়েছেন গৌরাঙ্গ। ছেলের জন্য মনমরা হয়ে তাই চুপচাপই বসে আছেন বৃদ্ধ বাবা। প্রসঙ্গত, গতকাল, শুক্রবার সকালে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেন গোবিন্দপুর রেলগেট পার হওয়ার সময় একটি স্কুলপড়ুয়া বোঝাই পুলকারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশু পড়ুয়া ও এক সাইকেল আরোহীর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়।

রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গেটম্যানের গাফিলতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে রেল কর্তৃপক্ষ অভিযুক্ত গেটম্যান অনুপ কর্মকার এবং সংশ্লিষ্ট সুপারভাইজারকে সাসপেন্ড করেছে। পাশাপাশি বহরমপুর থানার পুলিশ অনুপ কর্মকারকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আর কারোর গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ছেলের এমন অবস্থায় খাওয়া দাওয়া প্রায় বন্ধ গোপালনগরের কর্মকার পরিবারের। প্রতিবেশীরাও মুখে কুলুপ এঁটেছেন। পাড়ার ছেলের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা এত শিশুর প্রাণ যাওয়ার বিষয়টি যেন মেনে নিতে পারছেন না কেউই।

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবিতে ওয়াংচুকের স্ত্রী

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪