‘মাংস কাকু’ দিলীপের দোকানে লেগেই আছে ভিড়, মটন বিকোয় ৩০ টাকায়

এলাকায় অবশ্য তিনি পরিচিত ‘মাংস কাকু’ বলেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাসির মাংসের প্লেট বিক্রি হয় মাত্র ৩০ টাকায়। এক প্লেটে মাংস থাকে ১০০ গ্রাম। খাসির মাংস (MUTTON) আর হাত রুটির জন্যই বিখ্যাত দিলীপ। এলাকায় অবশ্য তিনি পরিচিত ‘মাংস কাকু’ বলেই। বয়স ষাটের কাছাকাছি। বিকেল ৫টা হলেই সুস্বাদু মাংসের হাঁড়ি নিয়ে হাজির হন তিনি। আর পড়ে যায় কয়েকশো মানুষের লাইন।

ধুলাগড় জাতীয় সড়ক সংলগ্ন  ট্রাক টার্মিনালের কাছে দোকান মাংস কাকু দিলীপ সিংয়ের। এভাবেই দীর্ঘ ২০ বছর মাংস আর হাত রুটি বিক্রি করছেন তিনি। তাও নামমাত্র দামে। এই পেশাতেই চালাচ্ছেন সংসার। আর এলাকার মানুষের কাছে এভাবেই প্রিয় হয়ে উঠেছেন তিনি।

দাম কম তাই একএক জন খদ্দের মাংস কিনছেন চার-পাঁচ প্লেট পর্যন্ত! খদ্দেরদের কথায়, দাম সস্তা কিন্তু মান বা স্বাদ ‘অনেক দামী’। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও বিশেষ পরিচিত তিনি।

কিন্তু যিনি বিক্রি করছেন, সেই দিলীপ কাকু কী বলছেন? তিনি জানিয়েছেন, ব্যবসার শুরুতে তেমন সাড়া পাওয়া যায়নি। পরে জমতে শুরু করে পসার। তিনি বলেন, তাঁর দোকান খোলার আগে থেকেই জমতে শুরু করে ভিড়। তাঁর দেখাদেখি নতুন অনেকে দোকান দিয়েছেন এই এলাকায়।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা