মনোনয়ন প্রত্যাহার করলেন কৃষ্ণনগর উত্তরের নির্দল প্রার্থী চঞ্চল বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজনৈতিক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়ন প্রত্যাহার করলেন নির্দল প্রার্থী চঞ্চল বিশ্বাস। দলীয় প্রার্থী হিসেবে তারকনাথ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণার পর থেকেই বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।  সেই ক্ষোভ থেকেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন চঞ্চল বিশ্বাস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বেশ কয়েকজন কর্মীর অনুরোধে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে জানান চঞ্চল বিশ্বাস।  মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কৃষ্ণনগর মহকুমা শাসকের দফতরে উপস্থিত হয়ে দলীয় প্রার্থীকে পাশে নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন প্রত্যাহারের কথা ঘোষণা করেন তিনি।

 

রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে দলের অন্দরে তৈরি হওয়া বিভাজন অনেকটাই প্রশমিত হয়েছে।  প্রার্থী ঘোষণার পর বিজেপির একাংশ দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভও দেখায়। সেই পরিস্থিতিতে চঞ্চল বিশ্বাসের মনোনয়ন দলের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছিল।  তবে শেষমেশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ কয়েকজন কর্মীর অনুরোধে এই সিদ্ধান্ত নেন বলে জানান চঞ্চল বিশ্বাস।  সংগঠনের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়।  মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে চঞ্চল বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত।  সংঘের কিছু সদস্য, ক্ষেত্রীয় প্রচারক রমাপদ পাল এবং বরিষ্ঠ কর্মকর্তা অদ্বৈতচরণ দত্তদের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।  প্রার্থী পছন্দ না হলেও দলীয় স্বার্থে বিজেপির পক্ষেই প্রচারে নামবেন এমনটাই জানিয়েছেন তিনি।

 

অন্যদিকে, দলীয় প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় বলেন,  ‘চঞ্চল বিশ্বাস কৃষ্ণনগর উত্তরের অভিভাবকস্বরূপ।  পদ্ম প্রতীকে জয়ের লক্ষ্যে আমরা সকলে একজোট হয়ে লড়াই করব।’  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সমঝোতা বিজেপির সংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিভেদ ভুলে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির।

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট