এই মুহূর্তে

২ বাইকের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল টোটো, নিহত ৩ যুবক, আহত ২ যাত্রী

নিজস্ব প্রতিনিধি: ভোটযুদ্ধকালীন পরিস্থিতিতেই বাংলায় একের পর এক বিপর্যয়। বুধবার নদিয়ার বল্লভপাড়ায় অতিরিক্ত গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইকের মুখোমুখি অভিঘাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্থানীয় টোটো গেল উল্টে। বুধবার রাত ঠিক ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার বল্লভপাড়ায়। এর জেরে তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে বাইক আরোহী তিন যুবকেরই। আর ওই উল্টে যাওয়া টোটোয় থাকা দুই সওয়ারি গুরুতর আহত হয়েছে।

সূত্রের খবর, বুধবার রাত ঠিক ৯টা নাগাদ বল্লভপাড়া সাঁকোর কাছে দাঁড়িয়ে ছিল একটি টোটো। ঠিক তখনই আচমকা দ্রুত গতিতে বিপরীত দিক থেকে ছুটে আসা দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বর্তমানে শহুরে বা গ্রামীণ যেকোনও রাস্তাঘাটে বাইকের অত্যাচার মাত্রা তিরক্ত বেড়েছে। যার ফলে প্রায় প্রতিদিনই বলি হচ্ছে কোল খালি হচ্ছে কোনও না কোনও মায়ের। সূত্রের খবর, দুটি বাইক আরোহীর মধ্যে একজন কাটোয়ার দিক থেকে বাইকে চেপে আসছিলেন, যার নাম শুভজিৎ ঘোষ (১৯)। তার পেছনে বসেছিলেন বাপন দাস (২১)। আর কাটোয়ার দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন সায়ন দত্ত (২৪)। দু’টি বাইকের গতি এতটাই বেশি ছিল, যে মুহূর্তে বাইক দুটি মুখোমুখি হয়েছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইক দুটি। আর মুখোমুখি সংঘর্ষে তিনজনেই একেবারে ছিটকে পড়েন রাস্তায়। এর জেরে পাশে দাঁড়িয়ে থাকা একটি স্থানীয় টোটো উল্টে যায়। এবং ঘটনায় টোটোচালক এবং এক যাত্রী গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক দুটির গতি এতটাই বেশি ছিল যে, ধাক্কা লাগতেই মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইক দুটিতে থাকা তিন যুবক। তাঁদের সঙ্গে সঙ্গে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিন যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বর্তমানে তাদের দেব ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুখবর মেট্রোর যাত্রীদের, ১৫ বছর পর ফিরল রিটার্ন টিকিটের সুবিধা

মার্চের প্রথম সপ্তাহে বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের!

কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে বিশেষ দল গঠনের ভাবনা ইডির

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ