নাগরাকাটায় জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা, মৃত ২

সোমবার গভীর রাতে আবারও নাগরাকাটা ব্লকের লুকসান মোড় এলাকায় জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেল দুই ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগরাকাটা লুকসান মোড়ে ফের গাড়ি দুর্ঘটনা, মৃত ২। N। গত কয়েক মাসে ওই এলাকায় পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে একদিকে যেমন মৃত্যুর ঘটনা ঘটেছে তার জখমও হয়েছে বেশ কয়েকজন। স্থানীয়রা ওই এলাকায় ট্রাফিক পোস্টের দাবি তুলেছেন। 

জানা গিয়েছে, সোমবার রাত দুটো নাগাদ একটি বোলেরো গাড়ি চেপে রমজান আনসারি ও সাবির মিঞ্জা নামের দুই ব্যক্তি নাগরাকাটা থেকে বানারহাট হয়ে হাসিমারা অভিমুখে যাচ্ছিলেন। লুকসান মোর সংলগ্ন কালিখোলা সেতুর কাছে তীব্র গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে গাছে ধাক্কা মেরে রাস্তার পাসে খাদের মধ্যে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দুই আরোহীর মৃত্যু হয়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। গাড়ি ও গাছের সংঘর্ষে প্রচন্ডরকম শব্দ হয়। সেই শব্দে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়। তারা এসে দেখেন রাস্তার পাশে গাড়িটি পড়ে আছে।

গাড়ির মধ্যে দুই ব্যক্তির দেহ দেখতে পেয়ে নাগরাকাটা থানায় খবর দেয় স্থানীয়রা। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মৃতদেহ উদ্ধার করে এবং গাড়িটিকে তুলে নিয়ে যায়।  জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তির বাড়ি আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায়। মঙ্গলবার নাগরাকাটা থানার পুলিশ দুই মৃতদহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।  ওই এলাকায় পরপর সড়ক দুর্ঘটনা ঘটতে থাকায় স্থানীয়রা ট্রাফিক পোস্টের দাবি করেছেন। 

সিরিয়ায় চলন্ত বাসে হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay