বাংলার ২ কোটি রেশন গ্রাহকের E-KYC সম্পূর্ণ করতে উদ্যোগী নবান্ন

রাজ্যের ৮ কোটি ৮৫ লক্ষ সক্রিয় রেশন গ্রাহকের মধ্যে প্রায় ২ কোটি গ্রাহকদের এখনও E-KYC সম্পূর্ণ হয়নি। সেই কাজ এখন সম্পূর্ণ করতে চাইছে নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতির(Corruption in Ration Distribution System) অভিযোগ ওঠায় আদালতের নির্দেশে তা নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Department বা ED। সেই সূত্রেই তাঁদের হাতে পুজোর আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তদন্তকারীদের দাবি এখনও পর্যন্ত তাঁর প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা গতকাল সাতসকালে হানা দেন রাজ্যের বর্তমান বনমন্ত্রীর বাড়িতে। সেখানে টানা ২১ ঘন্টার তল্লাশি শেষে এদিন ভোররাতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার(Jyotipriya Mallik Arrested) করেছে ED। সেই গ্রেফতারির মধ্যেই এবার জানা যাচ্ছে, রাজ্যের ৮ কোটি ৮৫ লক্ষ সক্রিয় রেশন গ্রাহকের(Ration Customer) মধ্যে প্রায় ২ কোটি গ্রাহকদের এখনও E-KYC সম্পূর্ণ হয়নি। সেই কারণেই রাজ্য সরকার(West Bengal State Government) সিদ্ধান্ত নিয়েছে দ্রুত এই সব গ্রাহকদের E-KYC সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যেই সেই কারণে রাজ্যের খাদ্য দফতরকে(West Bengal State Food Department) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মূলত রেশন বণ্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।

খাদ্য দফতরকে দেওয়া নির্দেশে সাফ জানানো হয়েছে যে, যে সব রেশন গ্রাহকের এখনও E-KYC সম্পূর্ণ হয়নি তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে রেশন ডিলাররা যেন সেই কাজ দ্রুত সম্পন্ন করার কথা জানান। প্রয়োজনে এই রেশন ডিলাররাই ওই সব গ্রাহকের বাড়িতে গিয়ে E-KYC সম্পূর্ণ করবেন। সাধারণত রেশন গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাই করে E-KYC প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রাজ্যের রেশন গ্রাহকদের একটা বড় অংশকে আধার নম্বর দেওয়া হলেও তাঁদের E-KYC সম্পূর্ণ হয়নি। এই ধরনের গ্রাহকের সংখ্যা ২ কোটির মতো। এদেরই এখন দ্রুত E-KYC সম্পূর্ণ করতে চাইছে নবান্ন। রাজ্যের খাদ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখন রেশনে খাদ্য বণ্টনের ক্ষেত্রে ৯৯ শতাংশের বেশি লেনদেন আধারের বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে। পরিবারের একজন সদস্যের E-KYC সম্পন্ন করা থাকলেও তিনি বাকি সদস্যদের জন্য বরাদ্দ খাদ্য সংগ্রহ করতে পারেন। পরিবারের কোনও লোকের E-KYC করা না-থাকলেও এটা সম্ভব। কিন্তু রাজ্য সরকার এখন এই সব পরিবারের সকল সদস্যেরই E-KYC করে নিতে চাইছে।

রাজ্যের কোনও পরিবারের যেসব সদস্যের E-KYC হয়নি, রাজ্যের খাদ্য দফতরের পোর্টালে তাঁদের নাম নীল রঙে চিহ্নিত করা আছে। খাদ্য দফতরের স্থানীয় অফিসগুলি থেকে রেশন ডিলারদের বলা হয়েছে, যেসব পরিবারের সকলের E-KYC হয়নি, তাঁদের কেউ খাদ্য সংগ্রহ করতে এলে বকেয়া কাজটি দ্রুত সেরে নিতে বলতে হবে। খাদ্য দফতর জানিয়েছে, পরিবারের সব সদস্যের E-KYC করা থাকলে সেই পরিবারটিরই সুবিধা হবে। কারণ পরিবারের E-KYC সম্পন্ন করা একমাত্র সদস্য কোনও কারণে অনুপস্থিত থাকলে পুরো পরিবারই রেশন থেকে বঞ্চিত হতে পারে। সকলের E-KYC করা থাকলে এই সমস্যা এড়ানো সম্ভব। রাজ্যের সব রেশন গ্রাহকের E-KYC প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকার খাদ্য দফতরকে দু’বছর ধরে বারবার নির্দেশ দিয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রথম দিকে এজেন্সি নিয়োগ করে বাড়ি বাড়িও যাওয়া হয়। এলাকাভিত্তিক বিশেষ শিবির খোলা হয়েছিল একাধিক দফায়। রেশন ডিলারদের মাধ্যমে দোকানে ও বাড়িতে গিয়ে E-KYC প্রক্রিয়া সম্পন্ন করার বিজ্ঞপ্তিও জারি হয়। এজন্য অতিরিক্ত কমিশনও দেওয়া হয় রেশন ডিলারদের। রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে থাকা খাদ্য দফতরের অফিস এবং বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকেও এটা করা যায়। তা সত্ত্বেও বহু সংখ্যক গ্রাহকের E-KYC বাকি পড়ে রয়েছে। এবার আর সেই কাজ ফেলে রাখতে চাইছে না রাজ্য সরকার। দ্রুত সেই কাজ শেষ করতে চাইছে তাঁরা।

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন