‘কারার ঐ লৌহ কপাট’ গানটিকে বিকৃত করেছেন রহমান, ক্ষোভপ্রকাশ নজরুলের পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাজী নজরুল ইসলামের  ‘কারার ঐ লৌহ কপাট’ গানটিকে বিকৃত করেছেন   এ আর রহমানে। এবার তা শুনেই রীতিমতো ক্ষুব্ধ চুরুলিয়ার মানুষ। চুরুলিয়ার কাজী পরিবারের এবং নজরুল অ্যাকাডেমির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।  নজরুলের নাতি অনির্বাণ কাজী প্রতিবাদ করে জানালেন, ‘যে সৎ বিশ্বাসে গান ব্যবহার করার লাইসেন্স দেওয়া হয়েছিল তাঁর মর্যাদা রাখা হয়নি।’  পাশাপাশি নজরুলের নাতির দাবি গানের ক্রেডিট থেকে তাঁর পরিবারের নাম মুছে ফেলা হোক। শুধু তাই নয় অনির্বাণ প্রশ্ন করেছেন, ‘রহমানকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই জানতে চাই, ওঁকে কে অধিকার দিল গানটি বিকৃত করার?’

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পরিচালক রাজাকৃষ্ণ মেননের ছবি ‘পিপ্পা’য় ব্যবহার করা হয়েছে কবি নজরুল ইসলামের গান ‘কারার ঐ লৌহ কপাট’। সিনেমায় সেই গানের সুর বদলে দিয়েছেন অস্কার জয়ী এ আর রহমান। তা নিয়েই বাংলা  জুড়ে বহু মানুষ বিক্ষোভে যোগ দিয়েছে। উল্লেখ্য,  মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস যখন কারারুদ্ধ হন সেই সময় তাঁর স্ত্রী বাসন্তী দেবীর অনুরোধে ১৯২২ সালের ২০ জুন ‘কারার ওই লৌহ কপাট’ গানটি লিখেছিলেন নজরুল। ১৯৪৯ সালের জুন মাসে  এই গানটি রেকর্ড করেছিলেন গিরিন চক্রবর্তী। 

এই গান শুনে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, সারা বিশ্বে এই গান কারাগারের গান হিসেবে চিহ্নিত হয়। এই গানটি স্বদেশ প্রেমের, শোষিত মানুষের মুক্তি সংগ্রামের, মানবিক প্রেমের, ভক্তিমূলক, পল্লীগীতি হাসির গান বাঙালিকে অভিভূত করে তুলেছিল। তাই এই গানটিকে বিকৃত করার জন্য সমগ্র বাঙালি জাতিকে এই ঘটনার প্রতিবাদ জানাতে আহ্বান জানান নজরুলের  পরিবার। 

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতায় জঙ্গি সন্দেহে পাক নাগরিক গ্রেফতার রানা রউফ

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ