রাজ্য সভাপতির খাস তালুকেই পদ্মশিবিরে ভাঙ্গন ধরাল তৃণমূল

তৃণমূলে যোগ দেওয়া বিজেপি পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, জেলা নেতাদের অন্তর্দ্বন্দ্ব ও দিশাহীন রাজনীতির জন্যই তাঁরা হতাশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: একুশের বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই বিজেপিতে ভাঙ্গন অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্তেই বিজেপি নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন শাসকশিবিরে। কখনও বিধায়ক বা কখনও সংসদ পদ্মশিবির ছেড়ে জোড়াফুলে যোগ দিয়েছেন। এবার বড় ভাঙ্গন দেখা দিল বিজেপি রাজ্য সভাপতির খাসতালুকেই। সোমবার এক অনুষ্ঠানে প্রায় ৭৫০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এরমধ্যে তিনজন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সমিতির সদস্য। খোদ বিজেপি রাজ্য সভাপতির এলাকা বালুরঘাটে বিজেপিতে ভাঙ্গনে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, জেলা নেতাদের অন্তর্দ্বন্দ্ব ও দিশাহীন রাজনীতির জন্যই তাঁরা হতাশ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে সামিল হতেই তৃণমূলে যোগদান। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকা বালুরঘাট ব্লকের বোয়ালদা সোদপুর গ্রাম পঞ্চায়েতের তিন সদস্যের মধ্যে একজন গীতাঞ্জলি সরকার বর্মন জানিয়েছেন, বিজেপির দিশাহীন রাজনীতির জেরে এলাকায় কোনও কাজ করতে পারছি না। তাই মানুষকে পরিষেবা পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হলাম। বোয়ালদা থেকে নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য সিদুল কিস্কু একই কথা বলেন।

যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভয় ও ভীতির জেরেই ওই পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে গিয়েছেন। শাসকদল এখানে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। এছাড়া বিডিওরা কোনও বিজেপি সদস্যদের কোনও উন্নয়নমূলক কাজের অনুমোদন দিচ্ছেন না বলেও অভিযোগ বিজেপি জেলা নেতৃত্বের। তবে তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওরা তৃণমূলেই ছিলেন, বিজেপিতে গিয়ে মোহভঙ্গ হয়ে ফের পুরোনো দলে ফিরেছেন।

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

কোলেস্টেরল ‘নর্মাল’ হলেও ভাল নেই হার্ট? জানুন সুস্থ থাকার ৩ উপায়

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর