এবার পাথর তোলার অনুমোদনেও অনলাইন পোর্টাল

কনফারেন্স হলে প্রশাসনিক আধিকারিক এবং পাথর শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে একটি বৈঠক হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বচ্ছতায় আরও জোর দিল রাজ্য সরকার। এবার পাথর তোলার অনুমোদনের জন্যও চালু হচ্ছে অনলাইন পোর্টাল (PORTAL)। বীরভূমের পাথর শিল্প উল্লেখযোগ্য। এবার সেই শিল্পের স্বচ্ছতা এবং দ্রুত প্রক্রিয়ার জন্য এই উদ্যোগ নিল রাজ্য। নয়া আইনে বেশি উপকৃত হবেন বীরভূম জেলাবাসী।

বৃহস্পতিবার বীরভূমের (BIRBHUM) জেলাশাসকের দফতরের কনফারেন্স হলে প্রশাসনিক আধিকারিক এবং পাথর শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আলোচনা হয় নতুন নিয়ম নিয়ে। নয়া নিয়মে পাথর তোলার ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন জেলাবাসীরা।

জানা গিয়েছে, বালি তোলার ক্ষেত্রে যেমন অনলাইন পোর্টালে আবেদন করা যায় তেমনই পাথর তোলার জন্যই এমন পোর্টাল চালু করা হবে। তা হবে খুব দ্রুত। প্রশাসনিক মহল মনে করছে, এতে রাজ্য সরকারের মুনাফা লাভ হবে আগের চেয়ে অনেক বেশি। বীরভূমের পাথরবলয় নলহাটি, রামপুরহাটের মত জায়গার বাসিন্দারা আবেদন জানাতে পারবেন। এও জানা গিয়েছে, মাত্র ১ হেক্টর জমি থাকলেই আবেদন জানানো যাবে।

আবেদনের জন্য জমা দিতে হবে নিজস্ব জমির প্রমাণ, খাজনা দেওয়ার রসিদ, আর পাথর খাদানের জন্য পরিকল্পনা জানিয়ে আবেদন। পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। জানাতে হবে কত পাথর তোলা হবে এবং সেই সঙ্গে জমা দিতে হবে ডিপোজিট মানি। এরপরেই অনলাইনে মিলবে চালান।

‘আমার মেয়ের অপরাধীদেরও এনকাউন্টার চাই’, গাইঘাটার প্রসঙ্গ টেনে প্রতিক্রিয়া অভয়ার মা’য়ের

‘অদ্ভুত স্বাদ, না খেলে বোঝা অসম্ভব’, ডাবের জল দিয়ে চা বানিয়ে তাক লাগালেন কাটোয়ার সুকান্ত

মুখে গোলাপ, হাতে বন্দুক, মঙ্গল সকালেই নতুন লুকে ধরা দিলেন শাহরুখ

অল্প উপকরণেই জমে যাবে ভোজ! বানিয়ে ফেলুন চিংড়ি বাটি চচ্চড়ি

বন্ধুর সাফল্যে গর্বিত বিরাট, কী লিখলেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে?

সরশুনা কাণ্ডে অভিযুক্তদের খালি গায়ে হাঁটালো পুলিশ

ইজরায়েলে ১০ দিন ধরে নিখোঁজ কর্ণাটকের যুবক, সাহায্য চেয়ে দূতাবাসে দ্বারস্থ পরিবার

একঘেয়ে ঝোল ছেড়ে এবার পাতে পড়ুক রুই পোস্ত, রইল সহজ রেসিপি

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে মঙ্গল সন্ধ্যা থেকেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘সত্যম শিবম সুন্দরম’, SIR নিয়ে সুপ্রিম শুনানির পূর্বে ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের

‘মানুষের বিশ্বাস ফেরাতে পুলিশকে কঠিন পদক্ষেপ করতে হবে’, গাইঘাটা কাণ্ডে বার্তা দিলীপের