‘বিচারাধীন’দের অধিকার ফেরাতে নতুন মঞ্চ, তৈরি হচ্ছে জেলাভিত্তিক ভলান্টিয়ার টিম

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নতুন বিতর্কের সূচনা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত পাঁচ জেলা-মুর্শিদাবাদ, মালদা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তর দিনাজপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে।

একদিকে রাজনৈতিক দলগুলি নতুন ভোটার তালিকার প্রভাব নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছে, অন্যদিকে নাগরিক সমাজের একাংশ ‘বিচারাধীন’ ভোটারদের অধিকার রক্ষার দাবিতে সোশ্যাল মিডিয়ায় একটি সংগঠন গড়ে তুলেছেন। সেই সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘সারা বাংলা বিচারাধীন ভোটার মঞ্চ’। এই মঞ্চের পক্ষ থেকে আগামী ৭ মার্চ, শনিবার কলকাতায় টি-বোর্ড থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, লক্ষ লক্ষ ভোটারকে ‘বিচারাধীন’ বা ‘বাতিল’ রেখে কোনওভাবেই আসন্ন বিধানসভা নির্বাচন করা উচিত নয়।

আরও পড়ুন: ভোটের মাঝেই চলবে প্রাথমিকের ইন্টারভিউ, নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

শুধু প্রতিবাদ কর্মসূচিই নয়, সংগঠনটি জেলাভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনের কাজও শুরু করেছে। তারা চূড়ান্ত ভোটার তালিকা খতিয়ে দেখে নির্বাচন কমিশনের কাজে কোথাও অসঙ্গতি রয়েছে কি না তা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটারদের আইনি সহায়তা দেওয়ার জন্য একটি আলাদা আইনি সেলও তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলার বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে যোগাযোগ করে ‘অ্যাজুডিকেশন’-এর অধীনে থাকা নামগুলির তথ্য সংগ্রহের কাজও চলছে।

চিত্রশিল্পী তোসিফ হক, অধ্যাপক সফিউল আলম মল্লিকসহ কয়েকজনের উদ্যোগে এই ফোরামের সূচনা হলেও অল্প সময়ের মধ্যেই এর সদস্যসংখ্যা দ্রুত বেড়েছে। মাত্র দু’দিনের মধ্যেই এক হাজারেরও বেশি মানুষ এতে যুক্ত হয়েছেন। অনলাইন বৈঠকের মাধ্যমে জেলা ভিত্তিক গ্রুপ তৈরি করে তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে। এই মঞ্চে শিক্ষক, অধ্যাপক, শিল্পী, আইনজীবী, লেখক, সমাজকর্মী, মানবাধিকারকর্মী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক পর্যন্ত নানা পেশার মানুষ যুক্ত হয়েছেন।

সম্প্রতি কলকাতার ৮৯ নম্বর ওয়ার্ডের চারু মার্কেট এলাকার একটি বুথে এক মহিলা বিজেপি সমর্থকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি প্রায় ৪০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ জমা দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খড়দহ বিধানসভা এলাকাতেও একই ধরনের অভিযোগ সামনে আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে কারও নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েনি।

এই ঘটনাগুলির প্রসঙ্গ তুলে মঞ্চের অন্যতম আহ্বায়ক এবং তথ্যচিত্র নির্মাতা কস্তুরী বসু বলেন, “যে ঘটনাগুলি সামনে এসেছে, সেগুলি না ঘটলে আমরা বিষয়টি জানতেই পারতাম না। ফর্ম-৭ ব্যবহার করে কত বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বা বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, তা এখনও পরিষ্কার নয়। অন্য রাজ্যেও একই ধরনের ঘটনা ঘটেছে। আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি, যদি কোথাও এ ধরনের অভিযোগ থাকে, তাহলে আমাদের জানাবেন। প্রয়োজন হলে আমরা আইনি ব্যবস্থা নিতে সাহায্য করব।”

তিনি আরও জানান, শুধু ‘বিচারাধীন’ নয়, অন্যায় ভাবে তালিকা থেকে বাদ পড়া ভোটারদের অধিকার রক্ষার জন্যও এই মঞ্চ কাজ করবে। ধর্ম, জাতি বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য।মঞ্চের সদস্যরা বিজেপি-বিরোধী রাজনৈতিক দল, সংগঠন এবং ব্যক্তিদেরও এই ইস্যুতে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মঞ্চের আর এক আহ্বায়ক এবং পেশায় অধ্যাপিকা আফরোজা খাতুন বলেন, “এটা দলীয় রাজনীতির সময় নয়। মানুষের ভোটাধিকার রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত।”

গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনের প্রকাশ করা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আসা একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তি এই মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছেন। অন্যদিকে, সমস্ত ‘বিচারাধীন’ ভোটারকে ভোটদানের অধিকার দেওয়ার দাবিতে গত মাসে গঠিত ‘সংগ্রামী গণমঞ্চ’ও আজ, বৃহস্পতিবার, কলকাতায় মিছিল করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছে।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

ভেনিজুয়েলায় ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা