চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রবল তাপপ্রবাহের জেরে এগিয়ে আনা হল স্কুলের সময়সূচি, এগোল গরমের ছুটিও

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ চড়া তাপমাত্রার জেরে নাজেহাল রাজ্যের সাধারণ মানুষ। নাজেহাল অবস্থা স্কুল পড়ুয়াদেরও। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার স্কুলের সময়সূচি এগিয়ে আনল বীরভূম ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ১৩ এপ্রিল থেকে জেলার সমস্ত স্কুলকে প্রাতঃকালীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, অত্যধিক তাপপ্রবাহের জেরে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি স্কুলগুলিকে সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পঠনপাঠন চলবে। একইসঙ্গে মিড-ডে মিল-এর জন্য বিরতি নির্ধারণ করা হয়েছে সকাল ৯ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত। এই সময় পর্বের মধ্যে পড়ুয়াদের মিড ডে মিল খেতে দিতে হবে।

অন্যদিকে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের ‘মনিং সেশন’-এর ক্লাস নেওয়া হবে।সেক্ষেত্রে সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক স্কুলে পঠনপাঠন চলবে। তবে শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ক্লাস করবে প্রাথমিকের পড়ুয়ারা। প্রসঙ্গত বীরভূম জেলায় ২৪০১টি প্রাথমিক স্কুল রয়েছে। যেখানে ৩ লাখেরও বেশি পড়ুয়া রয়েছে। অন্যদিকে এগিয়ে আনা হয়েছে রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটিও। মে মাসের ২৪ তারিখ থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু সেই সূচি পরিবর্তন করে আগামী ২ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) পড়ে যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ