জেলার পর্যটনকেন্দ্রগুলিতে রাজ্যের শিল্প ও ঐতিহ্যের একাধিক স্টল, সিদ্ধান্ত নবান্নের

পর্যটন কেন্দ্রে এই বিশেষ স্টল থাকবে অন্তত ১৫ থেকে ২০ টি। রাজ্য জুড়ে নেচার- হেরিটেজ- রিলিজিয়াস- কালচারাল- টুরিস্ট, বিভিন্ন সার্কিট।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটন (TOURIST) শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের বিভিন্ন জেলার শিল্প ও সংস্কৃতি ও তুলে ধরতে চায় রাজ্য সরকার (STATE GOVT.)। আর তা করতেই রাজ্যের প্রতিটি জেলার পর্যটন কেন্দ্রে বিশ্ব বাংলা, তন্তুজ, হস্তশিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী গুলির স্টল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী।

জানা গিয়েছে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে, স্টল তৈরির জন্য উপযুক্ত জায়গা পাওয়া না গেলে অন্তত কিয়স্কের ব্যবস্থা করতে হবে। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্থান নির্বাচন করে তা পাঠাতে হবে রাজ্যের পর্যটন ও ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দফতর সচিবের কাছে। সেই সঙ্গে জানাতে হবে আনুষঙ্গিক বিস্তারিত তথ্য।

নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই রাজ্যের বিভিন্ন জেলার সমস্ত পর্যটন কেন্দ্রে চালু করা হবে এই ধরনের স্টল। প্রতিটি পর্যটন কেন্দ্রে এই বিশেষ বিশেষ স্টল থাকবে অন্তত ১৫ থেকে ২০ টি। উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন ধরনের সার্কিট রয়েছে। আছে, নেচার- হেরিটেজ- রিলিজিয়াস- কালচারাল- টুরিস্ট সার্কিট। বিভিন্ন পর্যটন কেন্দ্রে রাজ্য তুলে ধরতে চাইছে সেই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। তুলে ধরা হবে একাধিক লোকশিল্প। জানা গিয়েছে, বিশেষ সুযোগ দেওয়া হবে আনন্দধারা প্রকল্পের গোষ্ঠীদেরও। এই কিয়স্ক বা স্টল করতে পর্যটন কেন্দ্রের বাইরে কারও জমিও চুক্তি অনুসারে নিতে পারেন জেলা শাসকরা। তবে রাজ্যকে জানাতে হবে বিস্তারিত তথ্য। মানে জমির মালিকের নাম, কোন জায়গায় এই জমি, জমির পরিমাণ কত- এই সমস্ত তথ্য।

রাজ্যজুড়ে ইতিমধ্যেই ঠিক করা হয়েছে এরকম বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এই তালিকায় আছে উত্তরের আলিপুরদুয়ার জেলার রাজবাঁধখাওয়া থেকে দক্ষিণের বাঁকুড়া জেলার মুকুটমনিপুর। রাজ্যজুড়ে জয়গাঁ, জলদাপাড়া জঙ্গল, কোচবিহার রাজবাড়ি, তারাপীঠ, মাইথন ড্যাম, বোটানিক্যাল গার্ডেন, নন্দন, চিড়িয়াখানা, ইকোপার্ক, জোড়াসাঁকো, দিঘা, মন্দারমণি  সহ বিভিন্ন জায়গা রয়েছে। পর্যটন তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে কর্ণগড়। দাবি উঠছে, হেরিটেজ- টুরিস্ট- নেচার- রিলিজিয়াস ও কালচারাল মর্যাদা প্রাপ্ত কর্ণগড় ও রানি শিরোমণি গড়ে তৈরি হোক এই ধরনের স্টল ও কিয়স্ক। হেরিটেজ সার্কিটে স্থান পাক কর্ণগড়। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ