Loading live market data...
Loading active stocks...
Connecting...

নববারাকপুরে ডেঙ্গু সচেতনতা পদযাত্রাতে সামিল স্কুল পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ।কোথায় জমা জল জমতে দেওয়া যাবে না। রাতে ঘুমোনোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। যত্রতত্র ময়লা নোংরা আর্বজনা জঞ্জাল স্তূপাকৃতি করে ফেলে রাখা চলবে না। ঘরের ফুলে টবে বা নর্দমায় টায়ারে জল জমিয়ে রাখা চলবে না। এইসব সচেতনতা অত্যন্ত জরুরি ডেঙ্গি প্রতিরোধে।  রবিবার সকালে নিউ ব্যারাকপুর পুরসভা এলাকায় পুরপ্রধানের নেতৃত্বে  ডেঙ্গু বিজয় অভিযানকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিরাট সচেতনতা পদযাত্রা করলেন স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে বিবেকানন্দ ক্রীড়াঙ্গন পর্যন্ত।স্কুল পড়ুয়ারা ডেঙ্গি সচেতনতা প্লাকার্ড ফেস্টুন নিয়ে শহর জুড়ে সচেতনতা পদযাত্রা সামিল হয় এদিন ।

গোটা রাজ্যের মধ্যে ডেঙ্গু সংক্রমণে দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা,প্রথমে আছে নদিয়া।জেলার দ্বিতীয় স্থানে থাকলেও পুরসভার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে নিউ ব্যারাকপুর পুরসভা। সম্প্রতি জেলাশাসক সকল পুরসভাদের নিয়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে উচ্চ পর্যায়ের বৈঠকে নিউ পুরসভার কথা তুলে অন্যান্য পুরসভাকে বলেন,নিউ ব্যারাকপুর পুরসভার মত যেনো সকল পুরসভা ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করে।এই মুহুর্তে সব থেকে ভালো অবস্থান নিউ ব্যারাকপুরে। আর জেলাশাসকের ক্লিনচিট সার্টিফিকেট পাওয়ার পরেই ময়দানে নেমে পরলেন খোদ পুরপ্রধান প্রবীর সাহা।উপ পুরপ্রধান,ওয়ার্ড কাউন্সিলর,স্বাস্থ্য কর্মীদের নিয়ে এলাকায় ডেঙ্গু নিয়ে আরও বেশি করে সচেতন করতে এক সচেতনতা পদযাত্রা আয়োজন করে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকা, ক্লাব সংগঠনের প্রতিনিধি, চিকিৎসক,সাংস্কৃতিক কর্মী, সকল পুর প্রতিনিধি রা সামিল হয় ডেঙ্গু সচেতনতা বিরাট পদযাত্রায় ।নিউ ব্যারাকপুর পুরসভা ডেঙ্গু নিয়ে ভালো অবস্থানে থাকলেও,এখনো বেশ কিছু মানুষ সচেতন নয়,তারা তাদের মতই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দিচ্ছে,বেশ কিছু জায়াগায় জঞ্জাল স্তূপাকৃতি করে রাখছে ,প্লাস্টিকের অপ ব্যবহার এবং সেই প্লাস্টিক থার্মোকল যেখানে সেখানে ফেলে দেওয়া,তাদের কে সচেতন করতেই এই সচেতনতা পদযাত্রা বলে জানান পুরপ্রধান প্রবীর সাহা।

পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য উপস্বাস্হ্য কেন্দ্র UPHC1 এবং 2 এবং নবব্যারাকপুর পুরসভা পরিচালিত হাসপাতালে বিনামূল্যে রক্তের পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে,কোন ব্যক্তির যদি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দেয় তারা যেনো অতিশীঘ্রই ডেঙ্গু পরীক্ষা করায়। সকলকে সচেতন থাকতে হবে এই বর্ষার মরসুমে,কোথাও যেনো ডেঙ্গু লার্ভা বাসা বাধতে না পারে সেদিকে নজর রাখতে হবে,পুরসভা সর্বক্ষণই নজর রাখছে পাশাপাশি সাধারণ মানুষকেই নজর রাখতে হবে বলে মনে করেন পুরপ্রধান প্রবীর সাহা।তবে ডেঙ্গু নিরাময় হবে এলাকা থেকে।এই মুহুর্তে নিউব্যারাকপুরে ডেঙ্গু তে আক্রান্ত সংখ্যা হাতে গোনা কয়েকজন,সেই সংখ্যা কোন ভাবেই যেনো না বারে সেইদিকে নজর রাখার বার্তা এই কর্মসূচি থেকে দেওয়া হয়।

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?