তারাপীঠে তারা মায়ের সঙ্গে আর তোলা যাবে না Selfie, চলবে না মাকে স্পর্শও

তারাপীঠে মূল মন্দিরের গর্ভগৃহে চলবে না ছবি বা selfie তোলা। দেওয়া যাবে না অঞ্জলিও। মাকেও স্পর্শ করা যাবে না। গুচ্ছের নয়া নিয়ম হচ্ছে লাগু।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় বদল আসছে তারাপীঠ মন্দিরে(Tarapith Temple)। গর্ভগৃহে তারা মায়ের সঙ্গে এবার থেকে আর তোলা যাবে না কোনও ছবি বা Selfie। এমনকি এবার থেকে আর মাকে স্পর্শও করা যাবে না। ছবি তোলার নিষেধাজ্ঞা(No Selfie No Picture) লাগু হয়ে গিয়েছে এদিন অর্থাৎ সোমবার সকাল থেকেই। আর স্পর্শ না করার নিয়ম লাগু হতে চলেছে আগামী ১ জানুয়ারি থেকে। তারাপীঠ মন্দির কমিটির(Tarapeeth Temple Committee) পক্ষ থেকে এমনই বিজ্ঞপ্তি(Notification) জারি করা হয়েছে। শুধু তাই নয়, এবার থেকে আর গর্ভগৃহের ভিতরে দেওয়া যাবে না অঞ্জলিও। আর এই সব নিয়ম ঘিরে এখন কিছুটা হলেও ক্ষোভ ছড়িয়েছে।   

তারাপীঠে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। উৎসব বা বিশেষ বিশেষ তিথিতে তা লক্ষের সংখ্যাও ছুঁয়ে ফেলে। ওই সব দিনে তো বটেই এমনি দিনেও তারা মায়ের দর্শন পেতে ও তাঁর সামনে দাঁড়িয়ে পুজো দিতে গর্ভগৃহে হুড়মুড়িয়ে পড়েন ভক্তরা। সন্ধ্যারতির সময়ও গর্ভগৃহের সামনে প্রচুর ভক্ত জমা হন। অনেকেই ভেতরেও ঢুকে পড়েন। নিত্যদিন তা নিয়ে বিশৃঙ্খলারও সৃষ্টি হয়। এর আগে গর্ভগৃহে ভিড় এড়াতে ছবি তোলা নিষিদ্ধ করেছিল মন্দির কমিটি। কিন্তু কিছুদিন সেই নিয়ম মানা হলেও পরবর্তী সময়ে তা শিথিল হয়ে যায়। এবার অবশ্য এনিয়ে কড়া হচ্ছে কমিটি। এবার থেকে গর্ভগৃহে ছবি বা দেবীর সঙ্গে সেলফি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। সহকারী পূজারীরাও স্মার্টফোন নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।

একই সঙ্গে এবার থেকে তারাপীঠে তারা মায়ের মূল মন্দিরের গর্ভগৃহের ভিতরে অঞ্জলি দেওয়াও নিষিদ্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আগামী কিছুদিনের মধ্যে সহকারী পূজারী ও পর্যটকদেরও মন্দির চত্বরে ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ হতে চলেছে। সেই সঙ্গে দেবীকে স্পর্শ করেও পুজো দিতে পারবেন না ভক্তরা। ভক্তদের জন্য মন্দির কমিটির তরফে মোবাইল রাখার জন্য ব্যবস্থাও করা হবে। সেই সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ির মতোই এখানেও দেবীর বিগ্রহকে ঘিরে দেওয়া হবে। যাতে দেবীকে স্পর্শ করতে না পারেন ভক্তরা। এতে দেবীর সাজ নষ্ট হবে না। ১ জানুয়ারি থেকেই সেই নিয়মও চালু হতে চলেছে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের