নীতি আয়োগ: মুখ্যমন্ত্রীর পরিবর্তে অন্য প্রতিনিধি চলবে না, ব্রাত্য বাংলা

অন্য নামে একাধিক জটিলতা!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) আগেই জানিয়েছিলেন ‘নীতি আয়োগ’ বৈঠকে তিনি যাচ্ছেন না। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া মেটানোর দাবি জানাতে ৩ জনের নাম প্রস্তাব করেছিল বাংলার সরকার। তবে তাতে কেন্দ্রের আপত্তি! তাই নীতি আয়োগ বৈঠকে থাকছে না বাংলা।

কেন্দ্রের কাছে রাজ্যের প্রস্তাব ছিল, মুখ্যমন্ত্রীর বদলে ৩ জনের যে কোনও একজন বৈঠকে যোগ দেবেন। প্রস্তাব ছিল, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বা অর্থসচিব মনোজ পন্থ যোগ দেবেন। তবে তিনটি নামেই আপত্তি কেন্দ্রের! কারণ হিসেবে কেন্দ্রের দাবি, নীতি আয়োগের সদস্য শুধু মুখ্যমন্ত্রী। তাই অন্য নামে একাধিক জটিলতা।

উল্লেখ্য, আগামী ২৭ মে নীতি আয়োগ বৈঠক। গত ১৫ মে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্ল্যানিং কমিশন অনেক ভালো ছিল। বলেছিলেন, রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি বকেয়া টাকা মেটাতে বলেও সরব হবেন তিনি। আরও বলেছিলেন, ‘বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছি’। তবে গত ২৪ মে নিশ্চিত হয়েছিল যে, ওই বৈঠকে তিনি যোগ দেবেন না। প্রসঙ্গত, গত মঙ্গলবার নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবৎ মানের সঙ্গে নবান্নে বৈঠক করার পরে সাংবাদিক বৈঠকে মোদি সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩