২০২৬ সালের মধ্যে নোয়াপাড়া থেকে বারাসত মেট্রোর কাজ সম্পন্ন হবে: রথীন ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: ২০২৬ সালের মধ্যে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রোর কাজ সম্পন্ন হবে। রবিবার নিজের জন্মদিনে প্রনবানন্দ শিল্প শিক্ষানিকেতনে এসে একথা জানান মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ(Minister Rathin Ghosh)। দমদম বিমানবন্দর থেকে মধ্যমগ্রাম বিটি কলেজ পর্যন্ত মেট্রোর সম্প্রসারণ এর কাজ সমাপ্তির পথে। বারাসতে চলছে জোর কদমে মেট্রোর কাজ। সোমবার পরীক্ষা মূলক ভাবে চলবে কলকাতা মেট্রোর দমদম নোয়াপাড়া(Noapara) থেকে বিমানবন্দরের মধ্যে।

তার আগে শনিবার নোয়াপাড়া- এয়ারপোর্ট অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কী না তা খতিয়ে দেখা হল। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর অংশ পরিদর্শনে আসবেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। হবে ট্রায়াল রান।নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর, প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই পথ জুড়বে মেট্রোয়। সে কারণে শনিবার এই রুটে প্রথম বার সফলভাবে পরীক্ষামূলক ট্রায়াল রান চালাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন নোয়াপাড়া বারাসত মেট্রো রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন।সেই প্রকল্প অনুমোদন হলেও কেন্দ্রের বিজেপি সরকার বারাসাত বাসীদের বঞ্চিত করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তবে সব বাঁধা কাটিয়ে শেষ পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে দমদম এবং বারাসতের মধ্যে। রবিবার মধ্যমগ্রামে সেই বিষয়েই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আশ্বস্ত করলেন বারাসতবাসীদের।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে