গীতা হাঁসদা কাণ্ডে মুখ পুড়ল বামেদের, হয়নি অপহরণ

গীতা হাঁসদার কোনও সন্তানকেই কেউ অপহরণ করেননি। সংবাদমাধ্যমকে সে কথা নিজেই জানিয়ে দিলেন গীতা। মুখ পুড়ল বামেদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেফাঁস দাবি নাকি ইচ্ছাকৃতভাবে মিথ্যা দাবি! যাই হোক না কেন দুনিয়াশুদ্ধ সকলের সামনে মুখ পুড়ল বামেদের(Left)। আর সেই ঘটনাই বলে দিচ্ছে বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat El;ection) সময় বামেদের তোলা ‘সন্ত্রাস’র দাবি কতখানি মিথ্যা ও সাজানো গপ্পো। পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার কালনা(Kalna)-১ ব্লকের কাঁকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১৭টিতেই জয়ী হয়েছে তৃণমূল। মাত্র একটি আসনে বাম প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন গীতা হাঁসদা(Geeta Hansda)। কার্যত সেই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়তে তৃণমূলের কোনও প্রয়োজনই নেই গীতার সমর্থনের। তবুও এদিন দুপুরে দেখা যায় গীতা গণনাকেন্দ্রে ঢোকেন বাম, প্রার্থী হিসাবে এবং জয়ী হওয়ার পর বাইরে বেড়িয়েই তিনি যোগ দেন তৃণমূলে(TMC)। তাঁর এই পাল্টিবাজির জন্য বামেরা অভিযোগ তোলে গীতার মেয়েকে নাকি অপহরণ করে তাকে গানপয়েন্টে রেখে তাঁকে জোর করে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছে গ্রাম পঞ্চায়েতটিকে বিরোধী শূণ্য করে রাখতে। কিন্তু এদিন সন্ধ্যাতেই সেই দাবি মিথ্যা বলে সামনে চলে এল।

আরও পড়ুন ‘No Vote to Mamata’ হয়ে গেল ‘Now Vote for Mamata’, ট্যুইট অভিষেকের

বামেদের এই অপহরণের গপ্পো যে চূড়ান্ত মিথ্যা সেটা তৃণমূলের তরফে আগেই দাবি করা হয়েছিল। যদিও বামেরা তা মানতে নারাজ ছিল। কার্যত নানা সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে এই ঘটনায় তৃণমূলকে বিঁধতে শুরু করেছিল বিরোধীরা। কিন্তু সেই ছবিটাই আমূল বদলে গেল সন্ধ্যায়। রাজ্যের একটি প্রথম শ্রেনীর সংবাদমাধ্যমে গীতা জানিয়ে দেন, তাঁর কোনও ছেলেমেয়েকেই অপহরণ করা হয়নি। তিনি নিজে স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। কেননা তিনি চান এলাকার উন্নয়ন হোক। মানুষকে তিনি পরিষেবা দিতে চান। আর তাই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এদিন সন্ধ্যায় দেখা যায় তিনি বাড়িতে নিশ্চিন্তে রান্না করছে। তাঁর ছেলেমেয়ে বাড়িতেই রয়েছে এবং তাঁদের চোখেমুখে ভয়ের কোনও ছাপ নেই। আর এই ঘটনা সামনে আসতেই এখন বামেদের বিরুদ্ধেই শুরু হয়েছে পাল্টা সমালোচনা যা কার্যত তাঁদের মুখ পোড়াচ্ছে।

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা