চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই সীমান্তে কড়াকড়ি, BSF হানা দিতেই হল পর্দাফাঁস

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের ঘোষণা হওয়ার পর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করেছে প্রশাসন। সেই তৎপরতার মধ্যেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল ও একটি আগ্নেয়াস্ত্র। যদিও অভিযানের আগাম খবর পেয়ে মূল অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গিয়েছে। বর্তমানে তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত নেবুখালী এলাকায়। এই অঞ্চলটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরেই এখানে চোরাচালানের অভিযোগ উঠে এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বিএসএফের ৭৭নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নেবুখালিতে অভিযান চালান। লক্ষ্য ছিল প্রেমানন্দ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমানন্দ এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অবৈধ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিএসএফের জওয়ানরা বাড়িতে পৌঁছনোর আগেই পরিস্থিতির আঁচ পেয়ে প্রেমানন্দ মণ্ডল সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাড়ির প্রতিটি অংশে তল্লাশি চালিয়ে জওয়ানরা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল এবং একটি বন্দুক উদ্ধার করেন। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমানন্দ মণ্ডলের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে নিরাপত্তা বাহিনী আরও কড়া নজরদারি চালাচ্ছে বলেও জানা গিয়েছে। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ