আবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে গাড়ি চলবে?‌ আপডেট কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার চলতি মাসেই ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সুতরাং যান চলাচল নিয়ে একটা অসুবিধা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই নিয়ে কলকাতা পুলিশ একটি বিবৃতি জারি করেছে। সেখানেই বিকল্প পথে যাতায়াতের আপডেট দেওয়া হয়েছে। তবে এই বিদ্যাসাগর সেতু ১২ ঘণ্টা বন্ধ থাকার কারণ, সেখানে মেরামতি এবং পুনর্বাসনের কাজ হবে। তাই একটা দিন ১২ ঘণ্টা বন্ধ রাখতে হবে সেতু। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

কবে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু?‌ কলকাতা ট্রাফিক বিভাগ সূত্রে খবর, আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। অর্থাৎ টানা ১২ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদল–সহ একাধিক বড় মেরামতি এবং পুনর্বাসন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এই ১২ ঘণ্টায় কোন বিকল্প পথে যানবাহন চলবে তারও আপডেট দেওয়া হয়েছে।

বিকল্প রুটের আপডেট কী?‌ অনেকদিন ধরেই হাওড়া–কলকাতার অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতুতে মেরামতির কাজ চলছে। তাই সপ্তাহান্তে রবিবার করে ব্রিজ বন্ধ রেখে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে মেরামতির কাজ চলে। এবারও তা চলবে বলে জানানো হয়েছে। তার জন্য বিকল্প রুটে যানবাহন চলার কথাও জানানো হয়েছে। বিকল্প পথের রুট হল—এজেসি বোস রোড দিয়ে যে রুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাচ্ছে সেখান দিয়ে যাওয়া যাবে। আবার গাড়ি টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। এমনকী হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড নেওয়া যাবে।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে যাওয়া যাবে। ১১ ফার্লং গেট থেকে গাড়ি হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরে যেতে পারবে। তারপর সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যাওয়া যাবে। হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। ওয়াই পয়েন্ট র‌্যাম্প দিয়ে কেপি রোড থেকে বিদ্যাসাগর সেতুতে উঠতে হবে। আর ওয়াই পয়েন্ট থেকেই গাড়ি ঘুরিয়ে ১১ ফার্লং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে কেপি রোড–রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে হবে। একাধিক আর্টেরিয়াল রোড ব্যবহার করে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে।

 

 

 

 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ