টিটাগড়ে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার এক

নির্যাতিতা তরুণীর অভিযোগে, বাড়ির সামনে থেকে আচমকা চার জন যুবক এসে তাঁকে মুখে কাপড় চাপা দিয়েবলপূর্বক তুলে নিয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণীকে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। টিটাগড়ের একটি বস্তি লাগোয়া ঝোপে বুধবার এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। নির্যাতিতা তরুণীর পরিবারের তরফে বৃহস্পতিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। বছর ১৯-এর ওই তরুণীকে চারজন যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো এলাকার বাসিন্দা ওই তরুণী। বাড়ির সামনে তিনি মোবাইল নিয়ে খেলছিলেন। নির্যাতিতা তরুণীর অভিযোগে, আচমকা সেইসময় চার জন যুবক এসে তাঁকে বলপূর্বক তুলে নিয়ে যায়। ওই তরুণীর মুখে কাপড় চাপা দিয়ে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। তরুণীকে তুলে নিয়ে পাশের এক জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত চার যুবক। সেখানেই মদ্যপ অবস্থায় চার যুবক ওই তরুণীকে গণধর্ষণ করে। বেশকিছুক্ষণ পর ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে বাড়ির সামনে ফেলে দিয়ে পালিয়ে যায়। ওইদিন রাতে বিষয়টি বাড়িতে জানান তিনি। অসুস্থ তরুণীর চিকিৎসার জন্য ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনা নিয়ে নির্যাতিতা তরুণীর বাবা বলেন, ‘চার জন মিলে শারীরিক নিগ্রহ করলেও মেয়ে প্রথমে ভয়েই কিছু বলতে পারেনি, পাছে ওরা আবার আক্রমণ করে। কিন্তু আমরা চুপ করে থাকলে কাল হয়তো এলাকারই অন্য কারও সঙ্গে এই ঘটনা ঘটবে।’ অন্যদিকে অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার টিটাগড় থানায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। রাস্তা আটকে বিক্ষোভ দেখায় তারা।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল