চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুট্টা খেত থেকে উদ্ধার লাল ট্রলি, খুলতেই বেরিয়ে এল ‘দলা পাকানো’ লাশ

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: রাজ্যে আবার দেখা গেল ট্রলি ব্যাগে করে মৃত দেহ নিয়ে যাওয়ার ঘটনা। আগেও কলকাতায় দেখা গিয়েছিল এরকমই একটি ঘটনা। সেখানে একটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছিল মৃত বৃদ্ধার দেহ। আবার সেরকমই একদম পিসপিস কাটা হয়েছে ওই মৃতদেহ। এবার এই ঘটনা নজরে এসেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনাখোদা এলাকায়। সেখানের এক বাইপাশের পাশে ভুট্টা খেত থেকে এই দেহ-সহ ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

স্থানীয় সূত্রে খবর, এক ব্যক্তি শুক্রবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই পাশের ভুট্টা খেতে একটি লালা রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখতে পান। সেটা দেখেই তিনি সন্দেহ করেন। সেখান থেকে কিছুটা দূরে গুয়ে আশপাশে থাকা লোককে তিনি ডেকে নিয়ে আসেন। তাঁরাই দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেন। তড়িঘড়ি পুলিশ এসে ওই ট্রলি ব্যাগটি ইয়দ্ধার করেন। এবং ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইসলামপুরের সোনাখদা এলাকায় ওই বাইপাশের ধারে একটি ভুট্টা খেত রয়েছে। সেখান থেকেই ওই ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয়। সেই ব্যাগের ভিতর থেকে পাওয়া যায় একটি ‘দলা পাকানো’ মৃত দেহ। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই মৃত দেহের আসল পরিচয় জানা যায়নি। দেহ দেখে মনে করা হচ্ছে মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর মতো হবে। এ ঘটনা প্রসঙ্গে সেখানকার বাসিন্দা অমিত পাল বলেন, “আমি বাজার যাচ্ছিলাম। সেই সময় এত বড় একটা লাল রঙের ট্রলি দেখলাম। একটু সন্দেহ হয়েছিল। এরপর চলে যাই সেখান থেকে। বাজার থেকে মাছ কিনি। তারপর বাড়ি ফিরি। শুনতে পাই যে বডি পাওয়া গেছে। এই প্রথম এমন ঘটনা দেখলাম।”

Published by:

Share Link:

More Releted News:

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ