দশমীর দুপুরে আকাশ কালো করে প্রবল বর্ষণ কলকাতায়! জারি কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি : দশমীর দুপুরে আকাশ কালো করা মেঘ শহর কলকাতায়। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। এযেন ঘরের মেয়ের বিদায় বেলায় অঝোরে কাঁদছে প্রকৃতিও। সকালে থেকেই আকাশের মুখ ছিল ভার। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। কিন্তু বেলা বাড়তে মুষলধারে বৃষ্টি নামল গোটা কলকাতায়। আগামী কয়েক ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকাল থেকেই মন খারাপ বাঙালির। চোখের জলে ঘরের মেয়েকে বিদায় জানাতে প্রস্তুত। মন না চাইলেও বিদায় তো দিতেই। এই বিদায়ের মধ্যেই রয়েছে পরের বছর আগমনের সুর। কিন্তু তাতেও মন মানে না। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুর ১২টা বাজতেই দুর্যোগ ঘনিয়ে এল শহরে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে প্রবল বৃষ্টি হতে চলেছে। ঝড়-বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এরফলে বৃহস্পতিবার সারাদিন এই আবহাওয়াই বজায় থাকতে চলেছে।

দশমী উপলক্ষ্যে সন্তানদের নিয়ে কৈলাসে ফিরেছেন মা। আরও ১ বছরে জন্য অপেক্ষা। মায়ের এই বিদায় বেলায় মানুষের মতো মন ভাল নেই প্রকৃতিরও। সেটাই আজ স্পষ্ট। একাদশীতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহর কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে। দশমীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতার পাশাপাশি হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ