বিধানসভায় অপটু বিধায়কদের জন্য ক্লাস, পরিষদীয় নিয়মের পাঠ দেবেন অভিজ্ঞরা

‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ (Orientation Programme) নামের এই কর্মসূচি আগামী ৬ ফেব্রুয়ারি (February) বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলি ভবনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার (Vidhan Sabha) অন্দরে বহু বিধায়ক পরিষদীয় নিয়মকানুন জানেন না। যার ফলে ভুল করে বসেন তাঁরা। বিধায়কদের প্রশিক্ষিত করে তুলতে তাই এবার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বিধানসভার তরফে। ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ (Orientation Programme) নামের এই কর্মসূচি আগামী ৬ ফেব্রুয়ারি (February) বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলি ভবনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে।

বিধানসভা সূত্রে খবর, ২০২১ সালে রাজ্য বিধানসভায় বিধায়ক হিসেবে প্রথম নির্বাচিত হয়েছেন যারা তাদের সংখ্যাটা অর্ধেকের বেশি। তৃণমূল ও বিজেপি মিলিয়ে ১৫০ জন প্রথম বিধায়ক হয়েছেন। এই বিশাল সংখ্যক বিধায়করা বিধানসভার রীতি নীতি বিষয়ে সড়গড় নয়। যার ফলে বিধানসভায় আলোচনা ও বিতর্কে অংশ নেওয়ার সময় তাঁরা কিছু পদ্ধতিগত ভুল করে বসেন। পরিষদীয় রীতি নীতি না জানা থাকায় বিপাকে পড়তে হয় একাধিক পুরোনো বিধায়কদেরও। আর শাসক-বিরোধী সব দলের বিধায়কদের ‘শিক্ষিত করে তুলতে তাই বিশেষ ক্লাসের আয়োজন করছে বিধানসভা। আগামী ৬ ফেব্রুয়ারি, বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলি ভবনের প্রেক্ষাগৃহে এই প্রশিক্ষণ শিবির হবে বলে জানা গিয়েছে। বিধায়কদের এই ক্লাস নেওয়ার কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’।

বিধায়কদের কারা প্রশিক্ষণ দেবেন ওরিয়েন্টেশন প্রোগ্রামে? বিধানসভা সূত্রে খবর, প্রশিক্ষক বা টিচার হিসেবে একঝাঁক অভিজ্ঞ ব্যক্তিকে আনা হবে ওই কর্মসূচিতে। উদ্বোধনী পর্বে থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের দুই প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়া। অভিজ্ঞ বিধায়ক বিধায়ক হিসেবে পরিচিত নির্মল ঘোষ, তাপস রায়ও ওই কর্মসূচিতে পাঠ দেবেন। তৃণমূল কংগ্রেসের এক সময়ের বিধায়ক, বর্তমানে সাংসদ সৌগত রায়কেও প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গাকেও। তবে বিজেপির তরফে এই কর্মসূচিতে অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মনোজ টিগ্গা।

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

‘বিতর্ক তৈরি করে লাভ নেই, সরকার তদন্ত করবে’, দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়া নিয়ে দিলীপ ঘোষ

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক