মার্চ মাস থেকেই বকেয়া ডিএ কার্যকর, ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট ঘোষণার ঠিক আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মার্চ মাস থেকেই বকেয়া ডিএ প্রক্রিয়া শুরু হবে। পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বাড়ানোর পরে আরও বড় মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। মার্চ মাস থেকে প্রক্রিয়া শুরু করার কথা বলেছেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই ঘোষণা করলেন তিনি।

নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মা-মাটি-মানুষ সরকার তার সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদি সহ অন্যান্য অনুদান-সহায়ক প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতিশ্রুতি পূরণ করেছে। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ২০২৬ সালের মার্চ থেকে তাঁরা রোপা ২০০৯ এর বকয়া ডিএ পেতে শুরু করবে

 

যে দাবি নিয়ে সরকারি কর্মচারীরা এতদিন ধরে আন্দোলন চালিয়েছেন। রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। আন্দোলন করে আদালতে গিয়েছেন। সেই বকেয়া দেওয়ার কথা এবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোট ঘোষণার ঠিক কিছুক্ষণ আগেই বড় ঘোষণা করেছেন তিনি। সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ দেওয়ার কথা বলেছিল। তখন রাজ্য সরকার কিছুদিন সময় চেয়েছিল। অবশেষে ভোট ঘোষণার মুখেই বড় ঘোষণা করলেন তিনি। সরকারি কর্মচারিদের সঙ্গে তিনি সব সময় রয়েছেন, তা বার বার বলেছেন মুখ্যমন্ত্রী। এবার আরও একবার সেই প্রমাণই করলেন।

জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে সুনীল বনশাল রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বাছাই করা কর্মীদের নিয়ে বৈঠক করেছেন। রাজ্যে পরিবর্তন হলে DA বকেয়া সহ কী কী দেওয়া হবে তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। আসন্ন নির্বাচনে নির্বাচনের দিন এবং গণনার দিন রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের পক্ষে যাতে না কাজ করেন তার জন্য  রণকৌশল ঠিক করা হয়েছিল। সবকিছুকে হেলায় উড়িয়ে বড় ঘোষণা মমতার। 

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা