চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধের দাবি উদয়ন গুহের

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উদ্বোধন। আর সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রাজ্যপালের মনোনীত উপাচার্য নিখিলেশ রায়। শুক্রবার তাঁর এই অনুপস্থিত থাকাকে তীব্র আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন,’ উপাচার্য বলে বেরিয়েছেন এটা তৃণমূলের অনুষ্ঠান। তিনি বিশ্ববিদ্যালয়ের  পড়ুয়াদের কি শিক্ষা দিচ্ছে। আজ তাঁর নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের   অধ্যাপকেরা অনুপস্থিত।‘

শুধু তাই নয় উত্তরবঙ্গের কোন অনুষ্ঠানে নিখিলেশ রায়কে ডাকা হবে না বলে জানিয়েছেন উদয়ন গুহ। এছাড়াও তিনি  জানিয়েছেন, ‘যতদিন নিখিলেশ রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন ততদিন কোন আর্থিক সাহায্য দেওয়া হবে না। এমন কি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যদি কোথাও আমি আমন্ত্রণ দেখি তাহলে প্রতিবাদ করব।‘

উদয়ন কটাক্ষ করে নিখিলেশকে বলেন,’ এত নিন্ম মানসিকতার একজন শিক্ষা জগতে কি করে প্রবেশ করতে পারে। তাই আমাদের ভবিষ্যতে ভাবতে হবে এই ধরনের মানুষের সঙ্গে আমরা কতটা সহযোগিতা করব।  তবে উপাচার্য পদ থেকে নিখিলেশ রায় সরে গেলে আবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াব আমরা।‘ তবে এই বক্তব্যের পর  বিশ্ববিদ্যালয়ের ওপর কতটা প্রভাব পড়বে তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন পর্যন্ত  উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত অক্টোবর মাসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিখিলেশ রায়কে উপাচার্য পদে মনোনীত করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ