বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই বাংলায় শুরু পঞ্চায়েতের ভোটগ্রহণ

রাজ্যে শুরু পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের পালা। এদিন ভোটগ্রহণ শুরুর আগে থেকেই হিংসাত্মক ঘটনার খবর সামনে আসতে শুরু করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এসেই গেল সেই কাঙ্ক্ষিত দিন। শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) ভোট গ্রহণের(Polling Day) পালা। এদিন ভোটগ্রহণ শুরুর আগে থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে হিংসাত্মক ঘটনার খবর সামনে আসতে শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে যে সব বুথে পুলিশ(Police) বা কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) নেই সেখানেই এই সব ঘটনা ঘটছে। রাজ্য নির্বাচন কমিশন সরাসরি কিছু না জানালেও সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল পর্যন্ত বাংলায় ৬০০’র সামান্য বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালেও বাকি আরও ২০০ কোম্পানি বাহিনী বাংলাতে এসে পৌঁছাতেই পারেনি। আর তার জেরেই বহু বুথে কার্যত কোনও রকম নিরাপত্তা ছাড়াই ভোটগ্রহণের পালা শুরু হয়ে গিয়েছে। কার্যত কেন্দ্রের গড়িমাসিতেই যে এই অবস্থা তৈরি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন গ্রাম বাংলার রঙ কী হবে, তাকিয়ে থাকবে জনতা

এদিন সকাল থেকে সব থেকে বেশি অশান্তি খবর আসছে মূলত মুর্শিদাবাদ(Murshidabad) জেলা থেকেই। সেখানে এদিন সকালেই ২জন খুন হয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ১জন আবার শাসক দলেরই কর্মী। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অনান্য এলাকা এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে। কোচবিহারের দিনহাটায় অবশ্য এদিন সকাল থেকেই অশান্তি ছড়িয়েছে। দিনহাটার এক নম্বর ব্লকের কোয়ালিদহ গ্রাম পঞ্চায়েতের ৭/২৫৫ বুথের নির্দল প্রার্থী ভোলা বর্মন-সহ তাঁর সমর্থকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। একই সঙ্গে জানা গিয়েছে, নদিয়ার আড়ংঘাটা এলাকার খোশলপুরে ১২১ নম্বর বুথে পঞ্চায়েত সমিতির প্রার্থী রেখা ঘোষের অনুগামীরা ভোটকর্মীদের ঘুম থেকে তুলে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করেন বলে অভিযোগ। উল্লেখ্য, এদিন রাজ্যের ৩,৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯টি আসনের জন্য, ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯৭৩০টি আসনের জন্য এবং ২০টি জেলা পরিষদের ৯২৮টি আসনের জন্য ভোটগ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন ৫ বছরেই দ্বিগুণ, তবুও অমিল এজেন্ট

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার-১ ব্লকের বাসুলডাঙা অঞ্চলের ১৭১ এবং ১৭২ বুথে সিপিআইএম এজেন্টদের মারধর করেছে কিছু দুষ্কৃতী। এদিকে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে নির্দল প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বোমা-বন্দুক নিয়ে হামলার পাশাপাশি বাঁশ-লাঠি দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্দল প্রার্থীর ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়। এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ায় অবরুদ্ধ হয় টাকি রোড। আবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের ডাক দেন নন্দীগ্রাম ১ ব্লকে। ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয়রা। জোর করে ভোট বন্ধ করে দেন তাঁরা। উত্তাপ ছড়িয়েছে এলাকা জুড়ে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী