‘‌অনেকদিন পর সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে’‌, জ্বালানির মূল্যবৃদ্ধিতে বার্তা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রল–ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৩ টাকা ২৯ পয়সা বেড়ে ১০৮ টাকা ৭৪ পয়সা হল। আর কলকাতায় ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বেড়ে ৯৫ টাকা ১৩ পয়সা হয়েছে। এই বিষয়টি নিয়ে এবার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাশ্রয়ী হওয়ার বার্তাও দিয়েছিলেন। এবার এই নিয়েই আজ, শুক্রবার ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ।

এদিকে পেট্রল–ডিজেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন মধ্যবিত্তরা। তবে কেন দাম বাড়ল?‌ দেশের পরিস্থিতি কী?‌ এইসব বিষয় নিয়ে আজ পঞ্চায়েতমন্ত্রী বলেন, ‘‌যুদ্ধ চলছে। আর যে কারণে দাম বাড়ছে সেটা আমাদের হাতে নেই। ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই। অনেকদিন পর সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। ৪০টি দেশ থেকে আমরা পেট্রল আনছিলাম। অভাব নেই কিন্তু ক্রাইসিস তো আছেই। তাই সাবধান হওয়া উচিত। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে।’‌

অন্যদিকে পেট্রল–ডিজেলের দাম বৃদ্ধির জেরে বিরোধীরা প্রতিবাদ করতে শুরু করেছে। তবে দাম বেড়েছে সিএনজি গ্যাসের। দিল্লিতে সিএনজি গ্যাসের দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছে। দেশের রাজধানীতে ৭৭.০৯ টাকা থেকে বেড়ে ৭৯.০৯ টাকা হয়েছে সিএনজি গ্যাসের দাম। একদিন আগে মুম্বইতেও সিএনজি গ্যাসের দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল। আর এখন থেকে সমগ্র মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে এই পরিবেশবান্ধব জ্বালানির দাম হচ্ছে প্রতি কেজি ৮৪ টাকা। কলকাতায় অবশ্য এখনও সিএনজি গ্যাসের দাম বাড়েনি। পরে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া রাজ্যে পালাবদলের পর এবার পড়ুয়াদের জন্য সব স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে ‘‌বন্দেমাতরম’‌ চালু হচ্ছে। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ফলেই আগামী সোমবার থেকেই রাজ্যের সব স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে বন্দেমাতরম চালু হচ্ছে। এই বিষয়ে আজ, শুক্রবার দিলীপ ঘোষ বলেন, ‘‌স্কুল থেকে আমাদের বাচ্চাদের দেশভক্তি শেখানো উচিত। যে ধরনের কুশিক্ষা দেওয়া হচ্ছিল সেগুলির পরিবর্তন হওয়া দরকার আছে।’‌ আর শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতার নিয়ে দিলীপ বলেন, ‘‌যত বিশ্বস্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সবার এই দশা। সকলেই দুর্নীতিগ্রস্ত।’‌

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

গাজর-ছানার এই লাড্ডু একবার বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ রেসিপি

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা