ফরাক্কায় কুপিয়ে খুন পঞ্চায়েত সমিতির সদস্যার দেওরকে , চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা : পঞ্চায়েত সমিতির সদস্যার দেওরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। এই ঘটনায় মৃত্যু হয়েছে বছর ৪৬-র আলম শেখের (Alam Seikh)। চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার কেন্দুয়া অ্যাসপন্ডে।

জানা গিয়েছে, বাহাদুরপুর পঞ্চায়েত সমিতির সদস্যা হাসনারা বিবির দেওর আলম শেখ। রবিবার রাতে তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ একদল দুষ্কৃতীদের। পরিবার সূত্রে জানা যায়, আলম শেখের বাড়ি ফরাক্কার জোড়াপুকুরিয়া গ্রামে। এনটিপিসিতে ঠিকা শ্রমিকের কাজ করত সে। ফরাক্কার এনটিপিসির তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে কেন্দুয়া অ্যাসপন্ডে পাইপ জোগানোর কাজ করত বলে জানা যায়। রবিবার রাতে এনটিপিসির অ্যাসপন্ডে (NTPC’s Aspond) পাইপ জোগাতে যাচ্ছিল বলে জানা যায়। অভিযোগ সেই সময় পুরনো শত্রুতার কারণে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপরে চড়াও হয়। তাঁকে কুপিয়ে খুন করে তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরাক্কা ফাঁড়ি ও ফরাক্কা থানার পুলিশ (Farakka Outpost and Farakka Police Station)। সেখানে গিয়ে দেখা যায় তার মুখে, গলায় ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য বেনিয়াগ্রাম হাসপাতাল থেকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায় মৃতদেহ। কি কারনে খুন ঘটনা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। পুরোনো শত্রুতা থেকেই এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কোনও একটা খুনের বদলা নিতেই কুপিয়ে খুন করা হয়েছে। খুনের অভিযোগ ওঠে পান্না শেখ নামে ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের খোঁজে পুলিশ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা