মালদায় ৩১৮৬ বুথে ভোটের দায়িত্বে ১৮০০০ ভোট কর্মী

মালদা জেলায় মোট ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই পঞ্চায়েত ভোট। শনিবার রাজ্যজুড়ে হবে ভোট গ্রহণ। তার আগে জেলায় জেলায় পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। মালদা জেলায় মোট ৩১৮৬টি বুথে ভোট গ্রহণের জন্য দায়িত্ব পালন করবেন ১৮০০০ ভোট কর্মী।

শুক্রবার মালদা জেলার বিভিন্ন জায়গায় দেখা গেল চরম ব্যস্ত ভোট কর্মীরা। সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন ব্লকে ডিসি আরসি সেন্টারে নিজের নিজের দায়িত্ব বুঝে নিতে ভোট কর্মীরা জড়ো হয়েছেন। মালদা জেলায় মোট ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ১৮ কোম্পানি এসে পৌঁছে গেছে। প্রায় ৩০০ টি বুথ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এই জেলায় প্রতিটি ব্লকে ১০টি মহিলা বুথ থাকবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ২ হাজার ২২৫ জন। মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা ১৫টি, আসন সংখ্যা ৪৩৬টি। জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৪৩। উল্লেখ্য বৃহস্পতিবার ভোট প্রচারের সময়সীমা শেষ হয়েছে। শনিবার ভোট গ্রহণের পর আগামী ১১ জুলাই ভোটের ফল ঘোষণা হবে।

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

গাড়ির শব্দে অতিষ্ঠ হয়ে ভয়ংকর কাণ্ড, আইনজীবীর গাড়ি জ্বালিয়ে নিজেই ভিডিও করলেন যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও