‘দিদিকে’ ভালোবেসে বিনা পারিশ্রমিকে দেওয়াল লিখনে ব্যস্ত অশীতিপর বোস দা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শরীরে পড়েছে বাধক্যের চাপ।  তবুও রং তুলি হাতে নিলেই একটুও হাত না কাঁপে   বছর ৮১ –এর হুগলির পান্ডুয়া বাসিন্দা  দেবাশীষ বসুর। বর্তমানে তিনি সকাল থেকেই পান্ডুয়া এলাকায় করে যাচ্ছে দেওয়াল লিখনের কাজ ।  তবে এই কাজ করার জন্য তিনি কোন টাকা নেন না। তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবেসেই এই কাজ করে যাচ্ছেন দেবাশীষ বসু। তাঁকে এলাকার সবাই বোস দা বলেই ডাকে।

আসন্ন লোকসভা নির্বাচনে হুগলী কেন্দ্রে দাঁড়িয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তাঁর নামেই হুগলী জুড়ে চলছে দেওয়াল লিখন।  এলাকার কয়েকশো দেওয়াল লেখা এখন  বোস দার দায়িত্ব পড়েছে। তাই সকাল থেকেই তিনি বেড়িয়ে পড়েন দেওয়াল লিখন করতে।  দেবাশীষ বসু জানিয়েছেন,’ মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আমার অনুপ্রেরণা। তাঁকে দেখেই আমি তৃণমূলে যোগদান করেছি। ১৯৯৩ সালে ২১ জুলাই রাইটার্স ফিল্ডিং অভিযানের সময় তৃণমূল নেত্রী যখন আহত হয়েছিলেন সেইসময় ১৩ দিন ধরে খাওয়া-দাওয়া করিনি।‘ স্থানীয় কর্মীরা জানিয়েছেন, ভোট এলেই বোস দাই হল আমাদের ভরসা।

উল্লেখ্য,  ১৯৬১ সালে ম্যাট্রিক পাস বোস দা। এরপরেই তিনি  হাওড়ায় আইটিআই ভর্তি হয়ে সেখান থেকে প্রেন্টার ডেকোরেটরের ট্রেনিং নেন।  প্রথমে মাইল ফলকে লিখলেন।  পরে তিনি হোডিং লেখা শুরু করেন। জানা গিয়েছে, তাঁর পরিবার ছিল কংগ্রেস। তবে  মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেস ছাড়ে  তৃণমূলে যোগ দেন সেদিন থেকেই দলের একনিষ্ঠ কর্মী হলেন দেবাশীষ বসু ওরফে বোস দা।

সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ আগুন, ব্যাহত ট্রেন চলাচল

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে পুড়ে নিহত ৭, আহত ২২

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা