সকন্যা বেপাত্তা পরেশ, বন্ধ মোবাইলও

সূত্রের খবর, দল পরেশের পাশে নেই। দল তাঁর সঙ্গে দূরত্বই বাড়াচ্ছে। জল্পনা বাড়িয়ে মেয়েকে নিয়ে উধাও হলেন পরেশ। বন্ধ মোবাইলও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনভর ঘুরছে প্রশ্ন। সকন্যা কথায় রয়েছেন মন্ত্রী? ট্রেন থেকে বেপাত্তা হয়ে কোথায় ঘাঁটি গেড়েছিলেন তিনি? সেই সব প্রশ্নের মাঝেই জবাব দিল কলকাতা হাইকোর্ট। শোনাই হবে না মন্ত্রীর আর্জি। হাজিরা দিতেই হবে সিবিআইয়ের সমীপে। আর সেই রায়ের পরে পরেই সুইচড অফ হয়ে গেল মন্ত্রীর ফোনের। নজরে রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ্চন্দ্র অধিকারী(Paresh Chandra Adhikari)।

মঙ্গলবারই এসএসসি(SSC) কাণ্ডে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় পরেশকন্যা অঙ্কিতা অধিকারী(Ankita Adhikari) কীভাবে মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও বা পার্সোনালিটি টেস্টে অংশ না নিয়েও স্কুলে সরকারি চাকরি পেয়ে গেলেন তা নিয়ে তদন্ত করবে সিবিআই(CBI)। শুধু তাই নয়, আদালত নির্দেশ দিয়েছিল গতকাল রাত ৮টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের কার্যালয়ে হাজিরা দিতে হবে। কিন্তু ঘটনার সময় পরেশবাবু ছিলেন কোচবিহার জেলায়। সেখান থেকে রাতের মধ্যে কলকাতায় আসা অসম্ভব ছিল তাঁর পক্ষে। সিবিআই আধিকারিকেরা তাই আন্দাজ করেছিলেন হয়তো বুধবার সকালে হাজিরা দেবেন পরেশ। দেখা যায় মঙ্গলবার রাতেই মেয়েকে নিয়ে পদাতিক এক্সপ্রেস ধরে কলকাতার পথে রওয়ানা দেন মন্ত্রী। কিন্তু সকালে ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকতে দেখা যায় মন্তড়ী বা তাঁর মেয়ে মায় নিরাপত্তারক্ষীরাও কেউ নেই। পরে জানা যায় এদিন ভোর ৪টে ৫২মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে থামে পদাতিক এক্সপ্রেস। তখনই এক নিরাপত্তারক্ষী ও মেয়েকে নিয়ে ট্রেন থেকে নেমে যেতে দেখা যায় পরেশকে। ভোর ৫টা নাগাদ পরেশ একটি সাদা রঙের গাড়িতে করে স্টেশন চত্বর ছেড়ে বেরিয়ে যান।এর পর জানা যায়, পরেশ বর্ধমানের সার্কিট হাউজে সকন্যা উঠেছেন। সারা দিন সেখানেই ছিলেন। বিকেলে ওই সাদা গাড়ি চড়েই তিনি বেরিয়ে যান। তার পর থেকে পরেশের মোবাইলের সুইচড অফ।

আগেই জানা গিয়েছিল পরেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে আপিল করবেন। সেই মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে পরেশবাবুর আইনজীবী এই সংক্রান্ত আবেদনও জানান। কিন্তু মামলাটি শেষপর্যন্ত গ্রহণ করেনি ওই বেঞ্চ। নতুন করে এই মামলার শুনানি কোন ডিভিশন বেঞ্চে হবে তা বুধবার সন্ধ্যা পর্যন্ত জানাননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। স্বাভাবিক ভাবেই অনেকেই ধরে নেন যে এরপর সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়া ভিন্ন আর কোনও পথ খোলা নেই পরেশবাবুর কাছে। কিন্তু হাইকোর্ট মামলা শুনতে অস্বীকার করার এক ঘন্টা পরই বর্ধমানের সার্কিট হাউজ ছেড়ে মেয়েকে নিয়ে গাড়ি করে বেড়িয়ে যান পরেশবাবু। সেই সঙ্গে তাঁর মোবাইল ফোনও সুইচড অফ হয়ে যায়। আর এখানেই প্রশ্ন উঠেছে সকন্যা কোথায় গেলেন মন্ত্রী? আবারও কী অন্তর্ধান! তৃণমূলের তরফে এ নিয়ে প্রকাশ্যে কোনও নেতাই মন্তব্য করতে চাননি। তবে সূত্রের খবর, দল পরেশের পাশে নেই। দল তাঁর সঙ্গে দূরত্বই বাড়াচ্ছে। শেষপর্যন্ত এসএসসি দুর্নীতি নিয়ে পরেশচন্দ্র অধিকারী সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!